এক্সপ্লোর

Durga Puja 2023:রুপোর ঘটে জল ভরে পুজোর ঢাকে কাঠি বর্ধমানে, এখানে দেবী পূজিতা সর্বমঙ্গলা রূপে

Sarbamangla Puja: এবারও নিয়মের ব্যতিক্রম হল না। মা সর্বমঙ্গলা মন্দিরের ঘটে জল ভরার সঙ্গেই শুরু হয়ে গেল বর্ধমানের দুর্গাপুজো।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: নিয়ম অনুযায়ী, মহালয়ার পর দিন অর্থাৎ প্রতিপদে রুপোর ঘটে কৃষ্ণসায়র থেকে জল ভরে তা ঘোড়ার গাড়িতে করে মন্দিরে আনা হয়। গোটা পথটা বাদ্যযন্ত্রের আওয়াজে মঙ্গলবার্তা ছড়িয়ে দেওয়া হয়। হয় শোভাযাত্রাও। এবারও নিয়মের ব্যতিক্রম হল না। মা সর্বমঙ্গলা মন্দিরের (Bardhaman Sarbamangla Puja 2023) ঘটে জল ভরার সঙ্গেই শুরু হয়ে গেল বর্ধমানের দুর্গাপুজো (Durga Puja 2023)।

কী হল?
রাজ আমলের প্রথা মেনে, রবিবার, প্রতিপদে, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা হল। এদিন ঘট উত্তোলন উপলক্ষ্যে ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। জেলার পুলিশ সুপার আমনদীপ,বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরাও তাতে যোগ দেন। এর পর এক্কাগাড়ি করে কৃষ্ণসায়রের চাঁদনী ঘাট থেকে ঘটে জল ভরা হয়। সেই ঘটই মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করা হয়।

ইতিহাস...
শোনা যায়, ১৭০২ সালে স্বপ্নাদেশ পেয়ে চুনুরীদের কাছে থাকা দামোদর নদের পার থেকে দেবী সর্বমঙ্গলার মূর্তি উদ্ধার করেন বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ। তার পর এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। তখন থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী মা সর্বমঙ্গলা। এখন মন্দিরে ঢুকতে গেলে দেখা যাবে, প্রবেশ পথে তিনটি স্তরে পোড়া মাটির মূর্তি রয়েছে। মুল মন্দিরের সামনে নাট মন্দির। দক্ষিনের প্রবেশ পথ দিয়ে ঢুকে দু'ধারে দুটি শিব মন্দির রয়েছে। প্রতি বছর চিরাচরিত প্রথা মেনে মহালয়ার পরে প্রতিপদে দেবীর ঘট তোলা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভক্তসমাগমের মধ্যে, শোভাযাত্রা সহকারে, ঢাক, ব্যাণ্ড বাজিয়ে এক্কা গাড়িতে করে গিয়ে কৃষ্ণসায়র থেকে রুপোর ঘটে জল পুড়ে দেবীর ঘট প্রতিষ্টা করা হয়। এবারও তাই হয়েছে। 
এর পর, আগামী ৯ দিন ধরে চলবে মায়ের পুজো। সঙ্গে চণ্ডীপাঠ। নবমীর দিন নবকুমারী পুজোর মাধ্যমে দেবী-আরাধনা শেষ হয়। তবে শুধু যে বছরের এই সময়টিই দেবীর পুজো নয়, তা নয়। বছরের প্রতিদিনই নিয়ম মেনে দেবী সর্বমঙ্গলার পুজা চলে। দেবীকে ভোগ নিবেদন করা হয়। এখানে দেবীমূর্তি কষ্টিপাথরের। অষ্টাদশভূজা সিংহবাহিনী। রুপোর সিংহাসনে আসীন তিনি। অতীতে,সন্ধিপুজোয় কামান দাগার রীতি ছিল। মেষ, মহিষ ও ছাগ বলিও হত। তবে এখন আর সে সব হয় না। কিন্তু তাতে কী? আনন্দের ঐতিহ্যে ভাটা পড়েনি একটুও। সর্বমঙ্গলা পুজো ঘিরে আজও একই রকম আনন্দে মাতোয়ারা বর্ধমান বাসী। এদিনও সকাল থেকেই মহিলারা নতুন পোশাকে হাজির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে।

আরও পড়ুন:রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুরের হোটেলের হদিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget