এক্সপ্লোর

Duare Sarkar: ক্যাম্পে নয়, দুয়ারে সরকারের ফর্ম ১০ টাকায় বিকোচ্ছে মুদির দোকানে! অভিযোগ উপভোক্তাদের

East Bardhaman Duare Sarkar Form: সরকারি ক্যাম্প থেকে যখন ফর্ম না পাওয়ার অভিযোগ উঠছে, আর তখন উল্টোদিকের মুদির দোকানের মালিক দাবি করছেন, প্রতিবারই তিনি এভাবে ফর্ম বিক্রি করেন।

রাণা দাস, পূর্ব বর্ধমান: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) , খাদ্যসাথী (Khayda Sathi) থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakhir Bhandar) - বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্ম, যা বিনামূল্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে পাওয়ার কথা, তাই মিলছে উল্টোদিকের মুদির দোকান থেকে। বিনিময়ে ফর্ম পিছু দিতে হচ্ছে ৫ টাকা, কখনও আবার ১০ টাকা। উপভোক্তাদের দাবি, ‘দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম রাখা আছে সরকারি কর্মীদের ব্যাগে। ফর্ম চাইলে ফেরানো হচ্ছে’।                            

এমনই মারাত্মক অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল পরিচালিত ভাল্য গ্রাম পঞ্চায়েতের পিন্ডিরা হাইস্কুলের ক্যাম্পে। দোকানের ভিতর থেকেই বেআইনিভাবে দেদার বিকোচ্ছে ফর্ম। ফর্ম নিতে আসা উপভোক্তার কথায়, "লক্ষ্মীর ভান্ডারের ফর্মের জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে গেছিলাম। আমাদের বলে দিল আমাদের কাছে নেই। সামনের দোকানে চলে যাও।" 

সরকারি ক্যাম্প থেকে যখন ফর্ম না পাওয়ার অভিযোগ উঠছে, আর তখন উল্টোদিকের মুদির দোকানের মালিক দাবি করছেন, প্রতিবারই তিনি এভাবে ফর্ম বিক্রি করেন। তাঁর কথায়,  ‘কয়েক বছর ধরে টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করি। আগের ফর্ম জেরক্স করে বিক্রি করছি'। 

আরও পড়ুন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা দেখাবে’, ক্ষোভপ্রকাশ করেও আস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এদিকে,  ভাল্য গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য আব্দুল আজিম বলেন, "ফর্ম আছে। সবাইকে দেওয়া হচ্ছএ। অনেকে লাইনে দাঁড়াবে না বলে বাইরে থেকে কিনছে। আমাদের কাছে কোনও অভিযোগ নেই।" মঙ্গলকোটের বিডিও জগদীশ বাড়ুই বলেন, ‘পর্যাপ্ত পরিমাণে ফর্ম দুয়ারে সরকার শিবিরে রয়েছে। কেউ বিক্রি করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দফতর যুক্ত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে’। 

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে শুরু হয়েছে পরিষেবা প্রদান। যদিও একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তবে দুয়ারে সরকার প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করে দিয়েছে নবান্ন। দুয়ারে সরকার প্রকল্পকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখতে সচেষ্ট সরকার। প্রকল্পস্থলে যাতে কোনও মিডলম্যানের উপস্থিতি না থাকে কেউ যাতে সাধারণ মানুষের কাজ করে দেওয়ার নামে টাকা না নিতে পারে, তা নিশ্চিত করার জন্য নবান্নের নোটিস পৌঁছেছে জেলাশাসকদের কাছে। সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget