এক্সপ্লোর

East Bardhaman News: নকল নোটের লোভ দেখিয়ে মহিলাদের গয়না লুঠের প্ল্যান, মেমারিতে পর্দাফাঁস চক্রের, ধৃত ৩

Memary Fraud Case Arrested 3 : মেমারিতে মহিলাদের গয়না লুঠের প্ল্যান চৌপাট, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ..

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: থরে থরে সাজানো নোটের বান্ডিল নিয়ে আচমকায় টার্গেটের কাছে হাজির হতেন প্রতারকরা,তারপরই শুরু হত টাকা কুড়িয়ে পাওয়ার গল্প।এরপরই সুযোগ বুঝে গহনা হাতিয়ে চম্পট দিত প্রতারকদের দল। মেমারী থানার অভিযানে পর্দাফাঁস চক্রের,গ্রেফতার ৩ পান্ডা।

পুলিশসূত্রে জানা গিয়েছে,নোটের বান্ডিলের উপরে ও নিচে আসল টাকা ও ভিতরে নকল টাকা সাজিয়ে বাণ্ডিল তৈরি করে প্রলোভন দেখিয়ে সুযোগ বুঝেই গহনা হাতিয়ে চম্পট দিত এই চক্রের পান্ডারা।গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই, মেমারি বাসস্ট্যাণ্ড এলাকা থেকে  গতকাল তাদের গ্রেফতার করা হয়।ধৃত নির্মল রায়,মলিন দাস ও গোপাল শর্মা।তাঁদের বাড়ি যথাক্রমে ব্যারাকপুর,কল্যানী ও চাকদা এলাকায়। 

জানা গিয়েছে, প্রতারকরা মূলত মহিলাদেরই টার্গেট করতো।এরপরই নকল নোটের বান্ডিলের আড়ালে ওপরে ১০০ বা ৫০০ টাকার আসল  নোট রেখে টাকার বান্ডিল বানিয়ে বাসট্যান্ডে ও স্টেশনের মতো জায়গায় টাকা কুড়িয়ে পাওয়ার গল্প ফাঁদতেন। প্রলোভন দেখিয়ে শরীরে থাকা অলংকার নিয়ে চম্পট দিত প্রতারকরা।সমগ্র জেলাজুড়েই সক্রিয় ছিল এই প্রতারণা চক্র। কীভাবে চালাতো এই অপারেশন প্রতারকরা? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন ব্যক্তি প্রথমে নকল নোট বা কাগজের বান্ডিল তৈরি করে তার ওপরে আসল ১০০ বা ৫০০ টাকার নোট লাগিয়ে সাধারণত বাসস্ট্যান্ড বা স্টেশন এলাকায় সাধারণ যাত্রী সেজে দাঁড়িয়ে থাকতেন। এরপর মহিলাদের টার্গেট করতেন। প্রথমে একজন প্রতারক সোনার গহনা পড়া কোনও মহিলাকে টার্গেট করে মহিলার সঙ্গে সখ্যতা গড়ে তুলতেন। এর কিছুক্ষণ পর অন্য আরও একজন প্রতারক দলের সদস্য গিয়ে নোটের বান্ডিলগুলি কুড়িয়ে পাওয়ার অভিনয় করতেন।  

 প্রতারকরা মহিলাকে টাকার প্রলোভন দেখিয়ে  টাকাগুলো ভাগাভাগি করার জন্য বলতেন।এমনকি মহিলার বিশ্বাস অর্জনের জন্য টাকার বান্ডিল গুলি মহিলার ব্যাগে রাখা হত।পাশাপাশি মহিলাকে তাঁরা গহনা ছিনতাই হয়ে যাবার ভয় দেখিয়ে গহনা গুলি খুলে ব্যাগে রেখে দেওয়ার পরামর্শ দিত। এরপরই সুযোগ বুঝে মহিলার গহনাভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিত প্রতারকরা।

আরও পড়ুন, ভরাডুবি নিয়ে বেসুরো, সৌমিত্র খাঁকে নেতৃত্বের তলব

বেশ কিছুদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে এই ধরণের প্রতারণার খবর আসছিল।এরপরই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেমারি বাসস্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। ৩ ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার কথা স্বীকার করে  নেয়। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ।এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তাঁর খোজে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget