এক্সপ্লোর

East Bardhaman News: পথ দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু, শবদেহ গাড়িতে রেখে বিক্ষোভ স্থানীয়দের !

East Bardhaman Accident: পূর্ব বর্ধমানে পথ দুর্ঘটনা, কীসের দাবিতে বিক্ষোভ ও অবরোধে সামিল স্থানীয়রা

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পথ দুর্ঘটনায় স্থানীয় যুবকের মর্মান্তিক মৃত্যু ! এরপরই এলাকায় আন্ডারপাসের দাবিতে ১৯ নং জাতীয় সড়কে শববাহী গাড়িতে দেহ রেখে বিক্ষোভ ও অবরোধে সামিল হন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার আমড়া এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, ব্যস্ততম ১৯ জাতীয়সড়কের আমড়া মোড়ে বারংবার ঘটে চলেছে পথ দুর্ঘটনা বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে।কিন্তু বারংবার এলাকায় আন্ডারপাসের দাবি জানানো হলেও সেই দাবি পূরণ হয়নি।এমতাবস্থায় শনিবার নিজের ব্যবসা করে বাড়ি ফেরার পথে আমড়ায় পথ দুর্ঘটনার কবলে পড়েন এলাকারই দিনেশ কুমার দাস নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।সেখানেই তার মৃত্যু হলে ক্ষোভ দেখান স্থানীয়রা। রবিবার দুপুর এলাকায় তাঁর দেহ পৌঁছাতেই দেহ রাস্তা রেখে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয়রা।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। স্থানীয়দের আন্ডারপাস নিয়ে আশ্বস্ত করলে উঠে যায় অবরোধ।

সম্প্রতি তিন  জেলায় তিন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ  হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন ব্যক্তির। কোথাও আবার দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। যদিও পাল্টা সাফাই দিয়েছিল পুলিশ। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্য়ানের ধাক্কায় মৃত্য়ু হয়েছিল তিনজনের।  উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার জয়পুর কালিবাড়ি মোড় এলাকায় । শুক্রবার রাতে ২ যুবক মোটরবাইকে করে যাওয়ার সময় একটি ভ্য়ানের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের। সেই সময় রাস্তা দিয়ে পেট্রাপোলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ছিটকে সেই ট্রাকের চাকার নীচে চলে আসেন ২ জন। এরপরই চাকায় পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল তাঁদের। 

আরও পড়ুন, 'সীমান্ত সিল করে দেওয়া হতে পারে' ! এই আশঙ্কায় আজই দেশে ফিরতে চাইছেন বাংলাদেশিরা

গতমাসেই বেপরোয়া গতির বলি হয়েছিল কলকাতায়। মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হয়েছিল বছর ২৮-এর যুবকের। মৃত্যু হয়েছিল বিশাল ঠাকুর নাকতলার বাসিন্দার। তাঁর সঙ্গীও আহত হয়েছিলেন। পুলিশ সূত্রে খবর,  ভোর ৪টে নাগাদ যাদবপুরের দিক থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়, বাঘাযতীন মোড়ে রাস্তার ধারে রেলিংয়ে ধাক্কা মেরেছিলেন মত্ত অবস্থায় থাকা বাইক চালক। ওই যুবক ও তাঁর সঙ্গীর মাথায় হেলমেট ছিল না। বাইক চালকের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget