এক্সপ্লোর

East Burdwan: মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য জামালপুরের হৈবতপুর এলাকায়

East Burdwan: স্থানীয় বাসিন্দারাই প্রথম মহিলার দেহ দেখতে পান। কীভাবে অগ্নিদগ্ধ হলেন ওই মহিলা? ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত? এই সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: জামালপুর থানার হৈবতপুর এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চাঞ্চল্য ছড়ালো জামালপুর থানার হৈবতপুর এলাকায়। দামোদর নদের পাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ।

স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখতে পান এক মহিলার অগ্নিদগ্ধ দেহ। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়। দেহ যতক্ষণে উদ্ধার করা হয় ততক্ষণে শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। ফলে মহিলার বয়স অনুমান করা যাচ্ছে না। মৃত্যু হয়েছে ওই মহিলার।

কীভাবে অগ্নিদগ্ধ হলেন ওই মহিলা? ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত? এই সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।

আরও পড়ুন: Darjeeling: একের পর এক, ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

অন্যদিকে গতকাল ভাইফোঁটার বিকেলেই বড়সড় দুর্ঘটনা ঘটে চিংড়িঘাটা মোড়ে। বেপরোয়া গতির বলি হন একজন, আহত ৬ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এদিন বিকেলে পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার জন্য জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন পথচারীরা। সেই সময়ই দ্রুতগতিতে এসে এক গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের। সায়েন্স সিটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল গাড়িটি। আহতদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, মৃত পথচারীর বয়স চল্লিশের আশপাশে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গাড়ির চালককে আটক করে।

ভাইফোঁটার দিন সকালেই কলকাতায় দুর্ঘটনা ঘটে। বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহীর। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গড়িয়া স্টেশন থেকে বাগবাজারগামী বেসরকারি বাসটি বাঘাযতীন উড়ালপুল থেকে নামার সময় স্কুটারে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় স্কুটার আরোহীকে পিষে দিয়ে চলে যায় বাস। যাত্রীদের অভিযোগ, চলন্ত বাস লাফ দিয়ে নেমে দৌড়ে পালান চালক ও কনডাক্টর। এক যাত্রী শেষে চলন্ত বাসটিকে থামান। পরে কনডাক্টরকে আটক করে সার্ভে পার্ক থানার পুলিশ। বাসের কয়েকজন যাত্রীও আহত হন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget