এক্সপ্লোর

Katwa News:কাটোয়ায় উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF-র জালে ৩ অস্ত্র কারবারি

East Burdwan Fire arms rescue: এবার কাটোয়ায় উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি । বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি।

পূর্ব বর্ধমান: এবার কাটোয়ায় উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি (Fire Arms rescue)। বেঙ্গল এসটিএফের জালে ৩ অস্ত্র কারবারি। এদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা, বাকি ২ জন মুর্শিদাবাদের।

বেআইনি অস্ত্র কেনাবেচার খবর পেয়ে কাটোয়া স্টেশনে হানা দেয় বেঙ্গল এসটিএফ (Bengal STF)। ৩ জনের কাছ থেকে উদ্ধার হয় ৩টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৬টি ফাঁকা ম্যাগাজিন। এসটিএফ সূত্রে খবর, মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এক অস্ত্র কারবারি। মুর্শিদাবাদ থেকে ২ জন সেই অস্ত্র কিনতে এসেছিল। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে। 

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Electiopn 2023) আগে মালদায় উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার অমৃতি এলাকায় অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police STF)। ওই এলাকা থেকে লাকি আলি নামে এক যুবককে গ্রেফতার করে এস টি এফ। ধৃত যুবকের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ধৃত যুবকের বাড়ি মালদার মানিকচক থানা এলাকায় (Malda Manikchak Police Station)।

কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র গুলি কেনা হয়েছিল এবং কোথায় বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে এসটিএফ এবং মালদা জেলা পুলিশ।   এই প্রশ্ন ওঠার পাশাপাশি, বরাবরই রাজ্যের বিরোধী দলগুলি বলে এসেছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে গতবছর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিরোধীদের পাল্টা আক্রমণ করেছিলেন ফিরহাদ হাকিম। হরিদেবপুরকাণ্ডে ফিরহাদ বলেছিলেন,'অস্ত্র আসছে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ থেকে।' এস টি এফ সূত্রে খবর আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার লক্ষ্যে ইংরেজবাজারের অমৃতি এলাকায় এসেছিল লাকি। তবে হাত বদলের আগেই তাকে গ্রেফতার করে এসটিএফ। 

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের বলিউড ছবিগুলিতেও একাধিকবার বোমা উদ্ধারের দৃশ্য দেখানো হয়েছে। বহু ছবিতে দুষ্কৃতীদের টিফিনবক্সের কেরামতি  দেখানো হয়েছে। তারপর ঘনঘন নিঃশ্বাসের আওয়াজের সঙ্গে বোমস্কোয়াডের উদ্ধার প্রক্রিয়াও, তাবড়িয়ে বিকিয়েছে শহরতলির সিনেমাহলগুলিতে। কিন্তু সেতো সেলুলয়েড কথা। এবার ফ্রেম ছেড়ে বাস্তবে বারংবার বোমা উদ্ধারের ঘটনা, কখনওবা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রাম বা প্লাস্টিকের বালতিতে এই বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

পঞ্চায়েত ভোটের আগে প্রায় সপ্তাহেই বোমা উদ্ধার হচ্ছে। সেদিক থেকে রাজ্যের একাধিক জেলার তালিকার মধ্য়ে বোমার উদ্ধারের তালিকায় মালদার থেকে এগিয়ে বীরভূম। সম্প্রতি বোমা উদ্ধার হয়েছে বীরভূমে। তারাপীঠ থানার খামেডডা গ্রামে থেকে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে,  রাতেখামেডডা কোয়েল পুকুরের  ধার থেকে এই বোমাগুলি উদ্ধার করা হয়েছে। প্লাস্টিকের চারটি বালতিতে এই বোমা গুলি রাখা ছিল বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos:
Jadavpur University : ।SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন-পতাকায় আগুন, বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার
Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget