এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর সভা ঘিরে জটিলতা, অনুমতি মিলল না মহকুমাশাসকের

Suvendu's Meeting Cancel: আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী, কিন্তু কেন ?

পূর্ব বর্ধমান: আজ পূর্ব বর্ধমানের (East Burdwan) দেওয়ানদিঘিতে শুভেন্দুর সভা ঘিরে জটিলতা। শুভেন্দুর সভায় অনুমতি মিলল না মহকুমাশাসকের। মঙ্গলবার মহকুমাশাসকের দফতর থেকে চিঠি পাঠানো হয়েছে বিজেপি নেতৃত্বকে। চিঠিতে পুলিশের আপত্তি থাকার উল্লেখ।পুলিশের আপত্তি থাকায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়, জানিয়েছেন মহকুমাশাসক। আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে জনসভা করছেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সাংবাদিক বৈঠক করে পরে নিজের বক্তব্য জানাবেন বিরোধী দলনেতা।

প্রকাশ্য সভা থেকে ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল (December Deadline)। তার নতুন ব্য়াখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর একই সঙ্গে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা। বললেন, 'বড় চোরটাকে আমার ওপর ছেড়ে দিন। তারিখ বদলাবে, মাস বদলাবে, সাল বদলাবে না।' সাম্প্রতিক কালে বার বার বঙ্গ-বিজেপি (BJP) নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছিলেন খোদ শুভেন্দু। সেই অনুযায়ী, শুভেন্দুর বেঁধে দেওয়া 'ডেডলাইন'-এর শেষ দিন ছিল বুধবার। বাকি দু'দিনের মতো সেই অনুযায়ী বড়সড় কোনও রাজনৈতিক ঘটনা ঘটেনি। আর তারপর নিজের এলাকা কাঁথিতে দাঁড়িয়ে, নিজের দেওয়া ডেডলাইন নিয়ে নতুন ব্য়াখ্য়া দিলেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, 'আমি বলেছিলাম, যে তিনটি ইম্পর্ট্য়ান্ট ডে'র কথা, ডিসেম্বর মাসের কথা। আমি কখনওই বলিনি, সরকার আমরা বদলে দেব। আপনারা কী চান? এমএলএ ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে সরকার আসুক? আমরা ভোটে জিতে বিজেপি-কে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিম বাংলায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে।'

আরও পড়ুন, জামতাড়া গ্যাংয়ের প্রতারণার ফাঁদে CESC গ্রাহক !

 অপরদিকে,  আসানসোলে শুভেন্দু অধিকারীর সফায় পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় এবার একহাত নিলেন কুণাল ঘোষ। এদিন সাতসকালে টুইটে তোপ দেগেছেন তিনি। কুণাল ঘোষ বলেন,  'আসানসোল অঘটনের সময় শুভেন্দু পালিয়ে গেল। কলকাতা, দিল্লি, কাঁথিতে কর্মসূচিতে যাচ্ছে। কিন্তু এখনও আসানসোলের মৃত ও আহতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াল না কেন ? অমানুষিক। অমানবিক। সস্তার রাজনীতির কারবারি। কেন প্রশ্ন উঠছে না ?' প্রসঙ্গত, আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বালিকা-সহ ৩ জনের। মৃত চাঁদমণি দেবী আসানসোলের কাল্লার বাসিন্দা, ঝালি বাউড়ি ও ১২ বছরের প্রীতি সিংয়ের বাড়ি রামকৃষ্ণডাঙায়। পদপিষ্টের ঘটনায় ৮ জন আহত হন। স্থানীয়দের দাবি, গতকাল কম্বল বিলি অনুষ্ঠানে আসানসোল পুরসভার প্রায় ৫টি ওয়ার্ড থেকে লোক এসেছিল। শুভেন্দু অনুষ্ঠানস্থল ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় সকলেই শুভেন্দুর সঙ্গে সভাস্থল ছাড়েন। কম্বল বিলি দেখভালের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁরাও ভিড়ের চাপে দিশাহারা হয়ে পড়েন। শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর ঘটনায় ৬ বিজেপি যুব মোর্চার নেতাকে (BJP Leader) গ্রেফতার করে পুলিশ।

 

সেরা শিরোনাম

Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget