এক্সপ্লোর

East Burdwan News: বছর পেরোতেই ফের চিতাবাঘের জন্ম, খুশির হাওয়া বর্ধমান জুলজিক্যাল পার্কে

Leopard Gives Birth: এবার নতুন অতিথি বর্ধমান জুলজিক্যাল পার্কে। সন্তানের জন্ম দিল চিতাবাঘ 'কালি'। গত বছরই এক সন্তানের মা হয়েছিল কালি। ১১ অগাস্ট ফের সন্তানের জন্ম দিল সে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এবার নতুন অতিথি বর্ধমান (burdwan) জুলজিক্যাল পার্কে (zoo)। সন্তানের জন্ম (birth) দিল চিতাবাঘ (leopard) 'কালি'। গত বছরই এক সন্তানের মা হয়েছিল কালি। ১১ অগাস্ট ফের সন্তানের জন্ম দিল সে।

আনন্দের হাওয়া...
নতুন অতিথি আসায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া রমনাবাগান বর্ধমান জুলজিক্যাল পার্কে। বন দফতর সূত্রে খবর, কালি ও ধ্রুবর এই সন্তানের জন্য সমস্ত সাবধানতা নেওয়া হয়েছে। আপাতত কালি-র কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি এ নিয়ে সেন্ট্রাল জু অথরিটির যে নির্দেশিকা রয়েছে, সেটিও অক্ষরে অক্ষরে মানা হচ্ছে। নিয়মিত মা ও সদ্যোজাত সন্তানের স্বাস্থ্য পরীক্ষাও চলছে। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই মা ও সন্তানকে প্রকাশ্যে আনা হবে। দুটি বাচ্চা নিয়ে এই মুহূর্তে বর্ধমান জুলজিক্যাল পার্কে চিতাবাঘের সংখ্যা দাঁড়াল ৪। সব মিলিয়ে খুশির হাওয়া, স্বস্তির মেজাজ। 

আলিপুর চিড়িয়াখানার ছবি...
নতুন অতিথি এসেছে আলিপুর চিড়িয়াখানাতেও। গত জুলাইয়ে বিশ্ব সর্প দিবসে বাইরে আনা হল গ্রিন ইগুয়ানা, গোসাপ, শাঁখামুটি সাপের ছানাদের। সেই সময়ই কর্তৃপক্ষ জানান, এই প্রথম আলিপুর চিড়িয়াখানা গ্রিন ইগুয়ানার বাচ্চা হয়েছে। কিছুদিনের মধ্যে এদের প্রকাশ্যে আনা হবে। তার আগে, ফেব্রুয়ারি মাসে শাবকের জন্ম দেয় জিরাফ মা তৃণা। মা-ছেলে সুস্থ আছে বলে জানিয়েছিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আবার গত বছর জুলাইয়ে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেয় নটি অ্যানাকোন্ডা। কর্তৃপক্ষ জানান, দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে সবথেকে বেশি অ্যানাকোন্ডা রয়েছে আলিপুর চিড়িয়াখানাতেই। সংখ্যার ভিত্তিতে দেশের সমস্ত চিড়িয়াখানার মধ্যে এগিয়ে তারাই। নতুন জন্মানো নটি অ্যানাকোন্ডা সুস্থই, জানানো হয়েছিল চিড়িয়াখানা সূত্রে। ২০১৯ সালের জুন মাসে চেন্নাই থেকে আলিপুরে যে চারটি হলুদ অ্যানাকোন্ডা নিয়ে আসা হয়েছিল, প্রথম এক বছর পর তাদেরই আরও সাতটি অ্যানাকোন্ডার জন্ম হয়। সদ্যই চিড়িয়াখানায় নতুন অতিথি আসার পর এখন অ্যানাকোন্ডার সংখ্যা দাঁড়ালো মোট কুড়ি-তে। 
উল্লেখ্য, গত এপ্রিলে পুরুলিয়ার সিমনি বিটের জঙ্গলে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় এক পূর্ণবয়স্ক চিতাবাঘের ছবি ধরা পড়েছিল। যা নিয়ে আতঙ্ক ছড়ায় জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে। বন দফতর জানায়, চিতাবাঘটির অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা। 

আরও পড়ুন:কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে, আপনার ওয়ার্ড আছে এর মধ্যে?

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget