এক্সপ্লোর

Dengue : কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করা হয়েছে, আপনার ওয়ার্ড আছে এর মধ্যে ?

দিনে দিনে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। বাগুইআটি, বিধাননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড , এখানেও একাধিক বাড়ির একাধিক সদস্য একসঙ্গে ডেঙ্গি আক্রান্ত।

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, কলকাতা : শহর থেকে শহরতলি, চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনারও একাধিক পুর এলাকায় বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ। এরইমধ্যে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি
আতঙ্ক, উদ্বেগ, মৃত্যু! ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি । কলকাতা... ও তার পার্শ্ববর্তী এলাকায় মারাত্মক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবছর এখনও পর্যন্ত, কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২২৯। ডেঙ্গি মোকাবিলায় সম্প্রতি একটি বৈঠক করে কলকাতা পুরসভা। সেখানে স্বাস্থ্য দফতরের তরফে মেয়রের হাতে তুলে দেওয়া হয় একটি রিপোর্ট । সেখানে, কলকাতার ১৩টি ওয়ার্ডকে ‘অতি ডেঙ্গি প্রবণ’ বলে চিহ্নিত করা হয়েছে। 

ওয়ার্ডগুলি হল -

  • ২৬
  • ৫৩
  • ৫৯
  • ৬৯
  • ৭৪
  • ৮২
  • ৮৩
  • ৯৩
  • ৯৪
  • ১১২
  • ১১৭
  • ১২১

পুরসভার তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে রক্ত পরীক্ষা করার পর যে রিপোর্ট পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই তথ্য তৈরি করা হয়েছে। এর বাইরে বেসরকারি ল্যাবরেটরি গুলি থেকেও চাওয়া হয়েছে তথ্য।
শুধু কলকাতাই নয়, শহরতলিতেও ভয়ঙ্কর হারে বাড়ছে সংক্রমণ। 

যেমন বাগুইআটি, বিধাননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ড , এখানেও একাধিক বাড়ির একাধিক সদস্য একসঙ্গে ডেঙ্গি আক্রান্ত। এবছর এখনও পর্যন্ত, 

  • পানিহাটি পুর এলাকায় ৪৫ জন
  • বিধাননগরে ৩৪
  • কামারহাটিতে ৩৩
  • হাবড়া ২ নম্বর ব্লকে ১৭জন
  • ব্যারাকপুর ২ নম্বর ব্লকে ১৬ জন
  • রাজারহাটে ১২ জন ও বারাসাতে ৬ জনের ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

    রিপোর্ট বলছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণরকম উদ্বেগজনক। 

    সেই তালিকায় রয়েছে, 

  • কলকাতা

  • হাওড়া

  •  

    বালি 

  • পানিহাটি

  •  

    আসানসোল

  •  

    কামারহাটি

  •  

    বিধাননগর

  •  

    টিটাগড়

  •  

    ইংরেজবাজার

  •  

    রিষড়া

  •  

    রাজপুর-সোনারপুর

  •  

    শিলিগুড়ি পুরসভা

সব মিলিয়ে দিনে দিনে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget