এক্সপ্লোর

East Burdwan: জব কার্ড ইস্যুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ১০০ দিনের কাজে জব কার্ড ইস্যুকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের গলসির আদড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানকে ঘেরাও করে গতকাল রাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

বিডিও ও পুলিশ গিয়ে আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, জব কার্ড এলেও, আটকে রেখেছেন প্রধান। কার্ড চাইলে চাওয়া হচ্ছে টাকা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, কাটমানির বিনিময়ে জব কার্ড ইস্যু করায় এই বিক্ষোভ। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 

উল্লেখ্য, আজ, বুধবার কোচবিহারে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত সমিতির সহ সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের। পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অপর গোষ্ঠীর! যা নিয়ে অস্বস্তিতে শাসকদল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

গত ১২ অগাস্ট নন্দীগ্রামে তৃণমূল উপ-প্রধানের বিরুদ্ধে সই জাল-সহ সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ তোলেম দলেরই পঞ্চায়েত সদস্যা। প্রকাশ্যে আসে শাসকদলের গোষ্ঠীকোন্দল। এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

আবাস যোজনা বা বিধবা ভাতা, বীজ ধান বিলি থেকে মুরগি-ছাগল প্রদান, বিভিন্ন সরকারি প্রকল্পে সতীর্থ পঞ্চায়েত প্রতিনিধির সই জাল করে টাকা হাতানোর অভিযোগ উঠল তৃণমূলেরই উপপ্রধানের বিরুদ্ধে। এই ইস্যুকে কেন্দ্র করে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সামসাবাদ পঞ্চায়েতে প্রকট হয় তৃণমূলের কোন্দল।

পঞ্চায়েতের উপপ্রধান শেখ শাহ আলমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও-কে চিঠি দেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য নাজুমা বিবি। একগুচ্ছ অভিযোগের তালিকা-সহ এই চিঠি বিডিওকে দেন তিনি। পঞ্চায়েত প্রতিনিধির সই জাল, স্বজনপোষণ, রাস্তা তৈরির টাকা আত্মসাতের মতো একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে সেখানে। 

আরও পড়ুন: Howrah: টানা বর্ষণে জলমগ্ন হাওড়া শহর, প্যান্ডেলে জল জমায় থমকে কাজ

আরও পড়ুন: আগামীকাল ৩ কেন্দ্রে নির্বাচন, কোভিড বিধি মেনে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget