এক্সপ্লোর

Howrah: টানা বর্ষণে জলমগ্ন হাওড়া শহর, প্যান্ডেলে জল জমায় থমকে কাজ

বৃষ্টিতে সবচেয়ে সমস্যায় পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা। কারণ শহরের বিভিন্ন প্যান্ডেলে জল জমে যাওয়ার ফলে বন্ধ কাজ।

সুনীত হালদার, হাওড়া: গতকাল রাত থেকে দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া শহর। ব্যাহত স্বাভাবিক জনজীবন। আর এই বৃষ্টিতে সবচেয়ে সমস্যায় পড়েছেন দুর্গাপুজোর উদ্যোক্তারা। কারণ শহরের বিভিন্ন প্যান্ডেলে জল জমে যাওয়ার ফলে বন্ধ কাজ। এই পরিস্থিতিতে মাথায় হাত‌ পুজো উদ্যোক্তাদের। ঠিক সময় প্যান্ডেলের কাজ শেষ হবে কি না তা নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন: Jalpaiguri: পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার রাজগঞ্জে শুরু 'দুয়ারে শিক্ষক' কর্মসূচি

আরও পড়ুন: Kolkata: বৃষ্টিতে আহিরীটোলা স্ট্রিটে পুরানো বাড়ি ভেঙে মৃত্যু প্রৌঢ়া ও শিশুর, উদ্ধার বেশ কয়েকজন

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই শারদ উৎসবের সূচনা।  করোনা আবহে সরকারি নির্দেশিকা মেনে অধিকাংশ উদ্যোক্তারা পুজোর আয়োজন করছেন। তার জেরে এবার দুর্গাপুজোর আয়োজন ছোট আকারে হচ্ছে। বেশিরভাগ বড় বড়  পুজো কমিটি বাজেটে কাটছাঁট করে নামমাত্র পুজো করছে। হাতে সময় কম থাকায় প্যান্ডেল তৈরির কারিগররা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন। কিন্তু গতকাল রাত থেকে প্রবল বর্ষণের জেরে আপাতত প্যান্ডেলের কাজ বন্ধ। অনেক প্যান্ডেলে জল জমে গিয়েছে।

আর এই জমা জলের জেরে থমকে কাজ। আকাশের মুখ ভার থাকায় সমস্যায় পড়েছেন উদ্যোক্তারা। বৃষ্টি না কমায় কবে তারা পুরোপুরি কাজ শেষ করতে পারবে কি না তা নিয়ে উদ্বিগ্ন থিম মেকার এবং পুজো উদ্যোক্তারা। হাওড়া শহরের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে সালকিয়া, পঞ্চাননতলা, বেলগাছিয়া, লিলুয়া, রামরাজাতলা, দাসনগর, ঘুসুড়ি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেইসব ওয়ার্ডে পুজোর কাজ ব্যাহত হচ্ছে। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে পুজোর আগে শহরের জল নামিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে পুজোর উদ্যোক্তারা এবং কারিগররা আপাতত তাকিয়ে আছেন আকাশের দিকে।

আরও পড়ুন: West Midnapur: প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর

 

সেরা শিরোনাম

News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: 'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
'এরা কারা ? নয় এরা থাকবে, নয় আমরা থাকব', কাদের শেষ দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ?
Suvendu Adhikari on Nepal: নেপালে নিখোঁজ এ রাজ্যের ৩৭ জন, ভবানী ভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী, বড় বার্তা
নেপালে নিখোঁজ এ রাজ্যের ৩৭ জন, ভবানী ভবনে বৈঠকে মুখ্যমন্ত্রী, বড় বার্তা
Alipurduar News:ভুটানগামী বাসে তল্লাশি পুলিশের, সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চক্ষু চড়কগাছ, গামছার ভিতর থেকে বের হল যা..
ভুটানগামী বাসে তল্লাশি পুলিশের, সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চক্ষু চড়কগাছ, গামছার ভিতর থেকে বের হল যা..

ভিডিও

Mamata Banerjee: 'খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে তৃণমূল'। পালাবদলের ১০০দিন পেরোতেই দাবি মমতার।
Nepal Situation: জল-কাদামাটির গ্রাসে হাসপাতাল! চিকিৎসা হবে কোথায়? নেপালের ভয়াবহ ছবি প্রকাশ্যে
TMC Inner Clash : TMCP-র প্রতিষ্ঠা দিবসের দিনও তৃণমূল বনাম তৃণমূল | ABP Ananda LIVE
TMC vs BJP: 'কালীঘাট-TMC'র সভায় যানজট, চক্রান্তের তত্ত্ব মমতার, পাল্টা FIR-র হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে 'নিগৃহীত' পুলিশ, অভিষেকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget