এক্সপ্লোর

Saktigarh Murder: '১ বার নয়, শক্তিগড়ে নেমে ৩ বার মুড়ি কিনেছিলেন লতিফের গাড়িচালক', দাবি প্রত্যক্ষদর্শীর

Raju Jha Murder Case: রাজু ঝা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। খুনের আগে সাধামাঠা এই মুড়ি কেনার ঘটনা কি কোনও ইঙ্গিত দেয় ? আছে কি লুকিয়ে কোন বড় সঙ্কেত ?

পূর্ব বর্ধমান: রাজু ঝা খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য Raju Jha Murder Case)।  প্রত্যক্ষদর্শী মুড়ি বিক্রেতা আবু জিয়া শেখ দাবি করেছেন, 'একবার নয়, শক্তিগড়ে গাড়ি থেকে নেমে তিনবার মুড়ি কিনেছিলেন লতিফের গাড়িচালক'। খুনের আগে সাধামাঠা এই মুড়ি কেনার ঘটনা কি কোনও ইঙ্গিত দেয় ? আছে কি লুকিয়ে কোনও বড় সঙ্কেত ? মূলত খুনের ১২ দিন পরেও অধরা আততায়ীরা।

 'তৃতীয়বার মুড়ি কেনার পরই হঠাৎ এলোপাথাড়ি গুলির শব্দ'

প্রত্যক্ষদর্শী মুড়ি বিক্রেতার আরও দাবি, 'সন্ধে ৭টা নাগাদ শক্তিগড়ে দাঁড়ায় লতিফের সাদা গাড়ি। তৃতীয়বার মুড়ি কেনার পরই হঠাৎ এলোপাথাড়ি গুলির শব্দ। চোখের সামনেই খুন হন গাড়ির ভিতরে থাকা রাজু ঝা।' সম্প্রতি এই ঘটনার পর রাজু ঝা-র দুর্গাপুরের (Durgapur) বাড়িতে যান অর্জুন সিংহ। যেখানে গিয়ে রাজু ঝা-র পরিবারের পাশে থাকার আশ্বাসই দিয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়লা মাফিয়া রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল কয়েকদিন আগেই। যে ঘটনার পর শোকপ্রকাশ করে নিহত কয়লা মাফিয়াকে নিজের ছোট ভাই বলে মন্তব্য করেছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। 

সিট গঠন করে তদন্ত শুরু

খুনের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও অধরা দুষ্কৃতীরা। যার পরই অর্জুন সিংহের বক্তব্য, শক্তিগড়ে জাতীয় সড়কের ওপরে যেভাবে খুনের ঘটনা ঘটেছে, তার পিছনে বড় মাথারা রয়েছে, এটা পরিষ্কার। তাই ঘটনার রহস্য ভেদ করতে কয়েকদিন সময় লাগবে বলেই মনে করেন তিনি। পুলিশের ওপর আস্থা রাখার বার্তাও দেন তিনি। 

আরও পড়ুন, ভূমিকম্প ! সকাল সকাল কেঁপে উঠল শিলিগুড়ি, কম্পন এই জেলাগুলিতে

আবদুল লতিফই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী

প্রসঙ্গত, কয়লা মাফিয়া (Coal Smuggler) রাজু ঝা খুনের পর, থেকেই বেপাত্তা আবদুল লতিফ। মূলত গরু পাচারকাণ্ডের কিংপিন, নাম জড়িয়েছে কয়লা পাচারকাণ্ডেও সেই আবদুল লতিফই কয়লা মাফিয়া রাজু ঝা খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী। লতিফের গাড়িতেই শনিবার, রাজুকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তার পর থেকে যেন কর্পূরের মতো কার্যত উবে গেছেন লতিফ। এখানেই প্রশ্ন উঠছে, রাজু-খুনের রহস্যের চাবিকাঠি কি তাহলে লুকিয়ে রয়েছেন আবদুল লতিফের কাছেই ? আর এসবের মধ্যেই, গরু পাচারকাণ্ডের কিংপিন শেখ আবদুল লতিফকে ফের তলব করে ED। 
 

সেরা শিরোনাম

News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget