এক্সপ্লোর

Siliguri Earthquake : ভূমিকম্প ! সকাল সকাল কেঁপে উঠল শিলিগুড়ি, কম্পন এই জেলাগুলিতে

Earthquake Update : ভূমিকম্পের উৎস  শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে,  বিহারের পূর্ণিয়ায় । 

নয়া দিল্লি : মার্চ মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল। এবার কেঁপে উঠল বাংলার মাটি। সাত সকালে  ভূমিকম্প অনুভূত হল পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় । 

শিলিগুড়ির মাটি কেঁপে ওঠে

জানা গিয়েছে ,  উত্তরবঙ্গের দুই দিনাজপুর, মালদা, এবং শিলিগুড়ির আশেপাশে মাটি কেঁপে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎস  শিলিগুড়ির থেকে ১৪০ কিমি দক্ষিণ পশ্চিমে,  বিহারের পূর্ণিয়ায় । 

কোথায় কোথায় কম্পন

কম্পনের ভরকেন্দ্র, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে । জানা গিয়েছে, এই ভূকম্পনের জেরে পূর্ব নেপাল , বাংলাদেশের উত্তর অংশেও  সামান্য কম্পন অনুভূত হয়েছে ।  সবথেকে বেশি কম্পন অনুভব করা গিয়েছে বিহারের নেপাল সীমান্তের কাছে  আরারিয়ায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি  কী জানাল

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) একটি টুইট বার্তায় জানিয়েছে, বুধবার সকাল ৫.৩৫ মিনিটে ভূমিকম্পটি হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পটি হয়েছে ১০ কিলোমিটার গভীরে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেল টুইটারে  জানিয়েছে, " ভূমিকম্পের মাত্রা ৪.৩ , ১২-০৪-২০২৩, ৫:৩৫:১০ IST, অক্ষাংশ: ২৫.৯৮ এবং দ্রাঘিমাংশ : ৮৭.২৬, গভীরতা: ১০  কিমি, অবস্থান: শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে ১৪০  কিমি SW"।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে এর আগে ৯ এপ্রিল, রবিবার দুপুর ১টা ১৬ মিনিটে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়  নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূকম্পন হয় বেলা ২টা ৫৯ মিনিটে। সেটির তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। ।

 

বিহারের বেশ কয়েকটি জায়গাতেও কম্পন অনুভূত হয়। কিষাণগঞ্জ, ভাগলপুর, কাটিহারে মাটি কেঁপে ওঠে। 

কলকাতা নিয়ে দুশ্চিন্তা 
২০১৫ সালের এপ্রিলের শেষ সপ্তাহে পুরভোটের দিন কেঁপে উঠেছিল কলকাতার মাটিও। সেবার কম্পনের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮। একাধিক বাড়িতে ফাটল ধরেছিল কলকাতায়! এই ঘটনা মনে করিয়ে দিয়েছে সেই দিনটা ! সঙ্গে উদ্বেগ, কলকাতায় এই মাপের প্রবল ভূমিকম্প হবে না তো! তেমনটা হলে কী অবস্থা হবে তিলোত্তমার?  বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ ও মৃদু ভূমিকম্পপ্রবণ জোনের মধ্যেই পড়ে কলকাতা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার, ভাস্কর সেনগুপ্ত বলেন, কলকাতার সল্টলেক ও নিউটাউন এলাকা নিয়ে দুশ্চিন্তার কারণ রয়েছে। রিখটার স্কেলে ৬ এর আশেপাশে ধাক্কটা এলে, ক্ষতি হয়ে যেতে পারে বড়সড়। 

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের

ভিডিও

Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget