এক্সপ্লোর

Purba Bardhaman: তেজস্ক্রিয় পদার্থ বিক্রির নামে প্রতারণা, শ্রীরামপুর থেকে গ্রেফতার আরও ১

সুধন্য দে নামে বছর সাতষট্টির এক ব্যক্তিকে হুগলির শ্রীরামপুর থানার প্রভাসনগর এলাকার থেকে গ্রেফতার করে বর্ধমান (Burdwan) থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি হুগলির হরিপাল থানার বাহিরখন্ডে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তেজস্ক্রিয় পদার্থ (Radioactive Material) বলে ৫০ লক্ষ টাকায় হাতবদল হচ্ছিল সন্দেহজনক এক বস্তু। সেই সময়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে হুগলির শ্রীরামপুর (Serampore) থেকে আরও একজনকে গ্রেফতার করল বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। জেরায় ধৃতের দাবি, তিনি অরুণাচলের অবসরপ্রাপ্ত বিডিও।

তেজস্ক্রিয় পদার্থ বিক্রির ঘটনায় গ্রেফতার আরও এক-

খবর, সুধন্য দে নামে বছর সাতষট্টির এক ব্যক্তিকে হুগলির শ্রীরামপুর থানার প্রভাসনগর এলাকার থেকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি হুগলির হরিপাল থানার বাহিরখন্ডে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তেজস্ক্রিয় পদার্থ বিক্রি করার নামে প্রতারণার ঘটনায় যুক্ত থাকার। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। এবার আরও একজন আটক হল। ধৃতকে আজ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বর্ধমান আদালতে তোলা হয়। আদালত ১০ দিনেরই পুলিশি হেফাজত মঞ্জুর করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুধন্য দে নামে ওই ব্যক্তি রাজারহাটের এক ব্যক্তির কাছ থেকে ওই সন্দেহজনক পদার্থটি পান। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, রাজারহাটের ওই জনকৈ ব্যক্তি প্রত্নতাত্ত্বিক সামগ্রী কেনাবেচায় জড়িত। 

আরও পড়ুন - Purba Bardhaman News: ল্যাংচার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার, ভাইরাল সিসিটিভি ফুটেজ

সূত্রের খবর, গত রবিবার বর্ধমান শহরের পারবীরহাটা এলাকা থেকে একটি সন্দেহজনক পদার্থকে তেজস্ক্রিয় পদার্থ বলে ৫০ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির চেষ্টা হচ্ছিল। ওই পদার্থটি হাতবদলের সময় পুলিশ আশীষ বন্দোপাধ্যায়, নিমাই দাস ও পার্থ পাল নামে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ৯৪৩ গ্রাম ওজনের একটি সন্দেহজনক পদার্থ উদ্ধার হয়। যা ধৃতদের পক্ষ থেকে তেজস্ক্রিয় পদার্থ বলে দাবি করা হয়। পুলিশ তাদের জেরা করে হুগলির শ্রীরামপুর থেকে শিউজি পান্ডে নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। শিউজিকে জেরা করেই সুধন্য দে'র নাম পায় পুলিশ। ইতিমধ্যেই সন্দেহজনক ওই পদার্থটির সত্যতা যাচাইয়ের জন্য সেটিকে ভাবা রিসার্চ সেন্টারে পাঠান হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget