এক্সপ্লোর

Purba Bardhaman News: হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইনে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ, বাতিল একাধিক ট্রেন

Train Service: রসুলপুর থেকে শক্তিগড়ের মধ্যে চলছে তৃতীয় লাইনের কাজ। এছাড়াও নন ইন্টারলকিংয়ের কাজের জন্যও ট্রেন চলাচন নিয়ন্ত্রণে রয়েছে এই লাইনে। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: তৃতীয় লাইনে কাজ চলার কারণে হাওড়া (Howrah) বর্ধমান মেন (Bardhaman Main) ও কর্ড (Bardhaman Cord) শাখায় বর্ধমান থেকে একাধিক ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ টানা রয়েছে। জানা গিয়েছে, রসুলপুর (Rasulpur) থেকে চলছে তৃতীয় লাইনের কাজ। রসুলপুর থেকে শক্তিগড়ের (Shaktigarh) মধ্যে চলছে তৃতীয় লাইনের কাজ। এছাড়াও নন ইন্টারলকিংয়ের কাজের জন্যও ট্রেন চলাচন নিয়ন্ত্রণে রয়েছে এই লাইনে। 

১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে না একাধিক ট্রেন-

সূত্রের খবর, ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। তৃতীয় লাইনে কাজের জন্য বাতিল হয়েছে একগুচ্ছ মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন। রেল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, ৫৮টি মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল হয়েছে। এছাড়াও বেশ কিছু ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। সেগুলিকে অন্য রুটে চালানো হচ্ছে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর, এই তিনদিন বর্ধমান থেকে মেমারি পর্যন্ত মেন শাখায় কোনও ট্রেন চলবে না। মেমারি থেকে হাওড়া পর্যন্ত যাতায়াত করছে ২০ জোড়া লোকাল ট্রেন। একাধিক ট্রেন বাতিল এবং বর্ধমান থেকে মেমারি পর্যন্ত ট্রেন না চলাচলের কারণে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। ২০ জোড়া লোকাল ট্রেন মশাগ্রাম থেকে হাওড়ার মধ্যে চলছে।

বহু নিত্যযাত্রী যাতায়াত করেন এই রুটে। তিনদিন বর্ধমান থেকে মেমারি পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা। পাশাপাশি বহু ট্রেন বাতিল হওয়ায়ও সমস্যার সম্মুখীন যাত্রীরা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃতীয় লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিকভাবে এই রুটে ট্রেন চলাচল সম্ভব নয়। ফলে ভোগান্তির মুখে পড়েন রেল যাত্রীরা। এই পরিস্থিতিতে বহু যাত্রী বিকল্প রাস্তা বেছে নিচ্ছেন গন্তব্যে পৌঁছনোর জন্য।

আরও পড়ুন - East Burdwan News: জমিতে মানব কঙ্কাল উদ্ধার, চোখ কপালে কৃষকদের

প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ব্যান্ডল থেকে কাটোয়া যাওয়ার শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। জানা যায়, ব্যান্ডেল কাটোয়া শাখায়  আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয় সকাল সাড়ে নটা থেকে। ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পরই দুর্ভোগের সূচনা। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যান্ডেল থেকে নবদ্বীপ কাটোয়া যাওয়ার বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget