এক্সপ্লোর

Purba Bardhaman: বরফ জল খেয়ে অসুস্থ একাধিক ছাত্রছাত্রী, শক্তিগড়ের ঘটনায় চাঞ্চল্য

Purba Bardhaman News: পাহারহাটি হাসাপাতালের চিকিৎসক অভীক রায় জানান মূলত ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়েছে পড়ুয়ারা। 'মাস প্যানিক' থেকেও অসুস্থতা হয়েছে খানিকটা। আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: করোনা আবহ কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে স্কুলগুলি। কচিকাঁচাদের কোলাহলে মুখরিত স্কুল প্রাঙ্গন। কিন্তু আচমকাই তাল কাটল শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ে। বরফ জল (ice water) খাওয়ার পরেই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ (ill students) হয়ে পড়তে শুরু করে সেখানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সামন্তী উচ্চ বিদ্যালয়ে বরফ জল খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

বরফ জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। অন্তত ১৪ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে মেমারির পাহারহাটি হাসপাতালে। 

জানা গেছে, স্কুলের গেটের সামনে পাওয়া যায় বরফ জল। তা খেয়েই স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে।

ঘটনার পর স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটি হাসপাতালে নিয়ে যায়। স্কুলের সহ শিক্ষক সঞ্জয় সেন জানান, আজ  অর্থাৎ শনিবার সাড়ে ১০টা নাগাদ প্রার্থনা করার লাইনে দাঁড়িয়েই বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারপর ক্লাস শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে সেই সংখ্যাটা আরও বাড়তে থাকে।

পরিস্থিতি অনুকূল নয় আন্দাজ করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা রয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: East Midnapore: কেউ ভেঙে পড়ল কান্নায়, কারোর মুখে স্লোগান, শিক্ষক বদলি রুখতে বিক্ষোভ পড়ুয়াদের

যদিও পাহারহাটি হাসাপাতালের চিকিৎসক অভীক রায় জানান মূলত ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়েছে পড়ুয়ারা। তাছাড়া একজন অসুস্থ হতেই ধীরে ধীরে প্যানিক করতে শুরু সকলে। ফলে 'মাস প্যানিক' থেকেও অসুস্থতা হয়েছে খানিকটা। আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।

তবে বরফ জলে কোনও সমস্যা ছিল কি না, কোনওরকমের বিষক্রিয়া ঘটেছে কি না তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget