এক্সপ্লোর

Purba Bardhaman: রাস্তার দাবিতে ধুন্ধুমার, তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়াল গ্রামবাসী

Purba Bardhaman News: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য রবিবার বিকেলে, বিজরা গ্রামে সভার আয়োজন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু, সভা শুরুর আগে বেধে যায় ধুন্ধুমার।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রাপকদের সম্মান সভা ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারিতে। সভার উদ্যোক্তা ছিল স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেস (TMC)। সভায় পাকা রাস্তার দাবিতে প্রধান, উপপ্রধানের সামনেই উল্টে ফেলা হল চেয়ার। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বচসায় জড়ালেন গ্রামবাসী। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সভা ঘিরে উত্তেজনা, বচসা

সভা শুরুর আগেই তুমুল উত্তেজনা। উল্টে ফেলে দেওয়া হল চেয়ার। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বচসায় জড়ালেন গ্রামবাসীদের একাংশ। দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদের জেরে পণ্ড হয়ে গেল সভা। এই ছবি পূর্ব বর্ধমানের মেমারির। 

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য রবিবার বিকেলে, বিজরা গ্রামে সভার আয়োজন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু, সভা শুরুর আগে আমাদপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানের সামনেই গ্রামবাসীদের একাংশের বিক্ষোভে ধুন্ধুমার বেধে যায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি জানিয়েও কাজ না হওয়ায়, বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

বাসিন্দাদের দাবি, 'রাস্তার অবস্থা খুবই খারাপ। হাঁটাচলা করা যায় না। কোনও গাড়ি এই রাস্তায় আসা যাওয়া করতে চায় না। অর্ধেক রাস্তা এসে থেমে যায়। বাইরের গাড়ি , অটো, টোটো কিছুই ঢুকতে চায় না।'

গ্রামের যে রাস্তাকে কেন্দ্র করে এত গন্ডগোল, তার কী অবস্থা? বেহাল হয়ে রয়েছে রাস্তা। খানাখন্দ সঙ্গে জল জমা। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রামবাসীদের দাবিকে সমর্থন করলেও, আন্দোলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন মেমারির তৃণমূল বিধায়ক।

মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের কথায়, 'গ্রামবাসীদের দাবি অন্যায় নয়। তবে দাবি আদায়ের পদ্ধতি ঠিক নয়, নিন্দনীয়।'

গোটা বিষয়ে শুরু রাজনৈতিক তরজা

অন্যদিকে গ্রামবাসীদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি। বর্ধমান সদর সাংগঠিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের মন্তব্য, 'এটা কাটমানির সরকার। কেন পাকা রাস্তা হয়নি?'

 

আরও পড়ুন: Weather Update: বিকেলের পর বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি

এবিষয়ে তৃণমূল পরিচালিত আমাদপুর পঞ্চায়েতের প্রধানের দাবি, বিক্ষোভের নামে হেনস্থা করা হয়েছে। গ্রামবাসীরা যে রাস্তার দাবি জানাচ্ছেন, সেই রাস্তার জন্য সমস্ত প্রক্রিয়া সারা হয়েছে। টাকা এলেই কাজ শুরু হয়ে যাবে। যদিও গ্রামবাসীরা প্রধানের তোলা হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget