এক্সপ্লোর

Purba Burdwan : সিপিএমের অর্থ সংগ্রহ অভিযানে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভাতারে জখম ২

Purba Burdwan : হামলায় ভাতার ব্লক খেতমজুর সংগঠনের সম্পাদক রাস হাজরা ও আরও একজন কর্মী গুরুতর জখম হয়েছেন...

কমলকৃষ্ণ দে, ভাতার (পূর্ব বর্ধমান) : ভাতারে (Bhatar) সিপিএম কর্মীদের (CPIM Workers) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুই সিপিএম কর্মী জখম হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তাঁদের চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভাতারের সাহেবগঞ্জের বিগরা এলাকার ঘটনা।

সিপিএম পূর্ব বর্ধমান জেলা কমিটির (Purba Burdwan District Committee) সদস্য বামাচরণ বন্দ্যোপাধ্যায় (Bamacharan Banerjee) জানান, গণ আন্দোলনের স্বার্থে ১৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সিপিএম পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে গণ অর্থ সংগ্রহ অভিযানের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার ভাতারের সাহেবগঞ্জ (Bhatar Sahebgunj) বিগরা এলাকায় পার্টির কর্মী-সমর্থকরা অর্থ সংগ্রহ করছিলেন।

সেই সময়ই লাঠি, টাঙি নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ তাঁর। হামলায় ভাতার ব্লক খেতমজুর সংগঠনের সম্পাদক রাস হাজরা ও আরও একজন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁদের গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

আরও পড়ুন ; ঘরজামাই হতে অস্বীকার, শ্বশুরের প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে আত্মহত্যা, দাবি পরিবারের

এমনকী গ্রামে সিপিএমের কোনও কর্মসূচি করা যাবে না বলে হুমকিও দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও ভাতারের তৃণমূল বিধায়ক (Bhatar TMC MLA) মানগোবিন্দ অধিকারীর দাবি (Mangovinda Adhikari's Claim), যদি মারধর হয়ে থাকে সেটা অন্যায়। ঘটনাটি নিয়ে খোঁজ নেব। তৃণমূলের সাথে ঘটনার কোনও যোগ নেই।

এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র (Purba Burdwan District TMC Spokesperson) প্রসেনজিৎ দাসের (Prasenjit Das) বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। সিপিএম এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। প্রচারের আলোয় আসতেই সিপিএম মিথ্যার আশ্রয় নিচ্ছে। যদি কোনও ঘটনা ঘটে থাকে তাহলে সিপিএমের উচিত, পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়া।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Madhyamgram News: মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের দেহ উদ্ধার
Kalyan Banerjee: দীর্ঘ বকতৃতায় বিরক্ত মমতা, বাদানুবাদে মঞ্চ ত্যাগ কল্যাণের
Kolkata News: ৩-৪ বছর ধরে প্যাকেট বন্দি হয়েই পড়ে সমস্ত সরঞ্জাম!
Sikkim Landslide News: এখনও পর্যন্ত ১৬ জন আটকে, সিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে ধস
Asit Majumdar Bail | তোলাবাজির মামলায় গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেলেন অসিত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget