এক্সপ্লোর

Ram Statue: বনবাসের ১৪ বছর, কাল কালনাতেও ব্যক্তিগত উদ্যোগে বসছে ১৪ ফুটের রাম মূর্তি

Kalna : দেড় লক্ষ টাকা খরচ করে এই মূর্তি বসবে কালনা শহরের আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।  

রাণা দাস, কালনা : এসে গেল মাহেন্দ্রক্ষণ। কাল রাম মন্দিরের উদ্বোধন। সন্ধের অযোধ্যায় উপচে পড়ছে আলো। চারিদেক উৎসবের আমেজ। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। কেউ কেউ আবার নিজের এলাকাতে থেকেই উৎসবের আনন্দে মেতে উঠছেন। নিচ্ছেন নিজ নিজ উদ্যোগ। এবার ব্যক্তিগত উদ্যোগে অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও প্রতিষ্ঠা হবে ১৪ ফুটের রাম মূর্তি। দেড় লক্ষ টাকা খরচ করে এই মূর্তি বসবে কালনা শহরের আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।  

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতেও রামের মূর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন রামভক্ত সমীর দাস। রাজনৈতিকভাবে বিজেপির সঙ্গে যুক্ত হলেও, এ উদ্যোগ তাঁর ব্যক্তিগত বলে জানান সমীরবাবু। আগামীকাল ২২ জানুয়ারি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় বেদি বানিয়ে পুজো পাঠের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে রামলালার এই মূর্তি। 

সমীরবাবু তাঁর সিদ্ধান্ত মতোই মাস দেড়েক আগে কালনার চড়কতলা এলাকার শিল্পী জগৎ মণ্ডলকে এই মূর্তি তৈরির বরাত দেন। বরাত পেয়ে শিল্পী জগৎ দাস কয়েকজনকে সঙ্গে নিয়ে এই কাজ শুরু করেন। শিল্পীর কথায়, ১৪ বছর রামচন্দ্র বনবাসে ছিলেন। আর সেই কারণে ১৪ ফুটের এই রামমূর্তি তৈরির বরাত। মূলত মার্বেল ডাস্ট ও ফাইবার গ্লাস মেটিরিয়াল দিয়ে তৈরি হচ্ছে ১৪ ফুটের রামের মূর্তি। সমীর দাস বলেন, আমি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর সেই মতো যখন জানতে পারি অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ জানুয়ারি, সেইমতো রামের মূর্তি বসানোর উদ্যোগ নিই। যদিও প্রথমে কাউকে পাশে না পেলেও, এখন বহু মানুষ আমার পাশে রয়েছেন। বিজেপিও পাশে দাঁড়িয়েছে।

অযোধ্যায় কাল রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রীর হাতে হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা। শেষ লগ্নে প্রস্তুতি। উৎসবমুখর রামভূমি। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget