এক্সপ্লোর

Burdwan News: নিখোঁজ হওয়ার ২ দিন পর নদী থেকে দেহ উদ্ধার কিশোরের ! শোরগোল বর্ধমানে

Teen Boy's Body Found: পুলিশের পক্ষ থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে

কমলকৃষ্ণ দে, বর্ধমান : নদী থেকে উদ্ধার নিখোঁজ কিশোরের দেহ। ঘটনায় শোরগোল পড়ে গেছে বর্ধমানের রাজগঞ্জ পাসিখানা এলাকায়। ঘুড়ি ধরতে গিয়েই সে নদীতে তলিয়ে যায় বলে অনুমান পরিবারের। তবে, কীভাবে তার মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত কিশোর ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ১১ তারিখ বিকাল নাগাদ রাজগঞ্জ চণ্ডীতলা এলাকার বাড়ি থেকে বের হয় রোহিত দাস। তারপর রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের তরফে বর্ধমান থানায় মিসিং ডায়েরি করা হয়।বিভিন্ন জায়গায় খোঁজখবর করা হলেও তার খোঁজ মেলেনি। এরপর রবিবার সকালে পাসিখানা এলাকায় বাঁকা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া দেহটি রোহিত দাসের বলে শনাক্ত করে পরিবার। পুলিশের পক্ষ থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

গত বছর নভেম্বর মাসে ভিডিও (Video) করতে গিয়ে জলে তলিয়ে যান দুই ছাত্র। কাটোয়ার (Katwa) ঘটনা। ভাগীরথীর জলে দু'জন তলিয়ে গিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। নিখোঁজ দু'জনেরই বাড়ি বর্ধমানে। মৃতের নাম অভিষেক সিংহ ও দীপঙ্কর মুখোপাধ্যায়। ঘটনাটি কাটোয়া দেবরাজ ঘাটে দুপুর দেড়টা নাগাদ ঘটে। 

কাটোয়া পলিটেকনিক কলেজের ৫ ছাত্র বর্ধমান থেকে এসে কাটোয়ার ভাগীরথীর ঘাটে স্নান করতে নেমেছিলেন। সেখানে ভিডিও করার চেষ্টা করেন তাঁরা, প্রত্যক্ষদর্শীদের সূত্রে এমনই জানা যায়। জলের মধ্যে নেমে মজা করছিলেন অভিষেক-দীপঙ্কর। ছবি তুলছিলেন তাঁদের বন্ধুরা। হঠাৎ করেই দুই বন্ধু জলে তলিয়ে যান। কাটোয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর কর্মীরা নিখোঁজ দুই ছাত্রের উদ্ধারের কাজ শুরু করে। 

তার আগে, গত এপ্রিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছিল দুই ভাইয়ের। বেহালায় ওই ঘটনাটি ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানিয়েছিল পুলিশ। দুজনেই নাবালক।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকালে শীতল ওরফে বাবু না তার মামাতো দাদা শুভদীপ দুজনেই বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যান। এর মধ্যে শীতলের বয়স ১৫, শুভদীপ ১৬। দুজনেরই বাড়ি কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পান, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে  কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget