এক্সপ্লোর

Purba Burdwan : ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ

App Preventing Theft : অপরাধ রুখতে জেলার সবকটি পুর এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। কাটোয়া ও দাঁইহাটে বসানো হয়েছে ২০০টি সিসি ক্যামেরা।  

রাণা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান) : বাড়িতে তালা দিয়ে কয়েক ঘণ্টার জন্য বেরিয়েছিলেন, ফিরে দেখলেন আলমারি ফাঁকা। কেউ আবার ক’দিনের জন্য গেছিলেন বেড়াতে। সফর সেরে এসে দেখলেন ঘর লন্ডভন্ড। পুজোর ছুটিতে বর্ধমান শহরে এরকমই ১৫টি চুরির অভিযোগ জমা পড়েছে। কাটোয়ায় তিনটি, কালনা ও মেমারিতে দুটি চুরির অভিযোগ সামনে এসেছে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে, অভিনব পন্থা নিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ফাঁকা বাড়িতে চুরি রুখতে বিশেষ অ্যাপ আনতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ (Purba Burdwan District Police)। জেলার ৬টি পুরসভা এলাকায় চালু হচ্ছে বিশেষ অ্যাপ (Theft Preventing App)। ক’দিনের জন্য বাইরে যাচ্ছেন তা অ্যাপে জানিয়ে রাখলে, আপনার বাড়ির উপর নজরদারি চালাবে পুলিশ।

কীভাবে কাজ করবে এই অ্যাপ? রান্নার গ্যাস বা বিদ্যুতের বিলের কনজিউমার আইডি দিয়ে অ্যাপের লগ ইন করতে হবে। অ্যাপের মাধ্যমে তালাবন্ধ বাড়ির ছবি, লোকেশন, কতদিন বাড়ি ফাঁকা থাকবে সেই সংক্রান্ত তথ্য পুলিশের কাছে পৌঁছে যাবে। বাড়ির মালিক ফেরার পর, অ্যাপের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন সেই কথা। ফাঁকা বাড়িতে চুরি রুখতে আগামী বছরের শুরুতেই আনা হচ্ছে এই অ্যাপ। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি কাটোয়াবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চুরির ভয়ে বাড়ির বাইরে আগে বেরোতে পারতাম না। এবার অ্যাপ হলে পুলিশের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত বেড়াতে যাব।

অ্যাপ প্রসঙ্গে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেছেন, 'গ্যাস বা বিলের আইডি, নাম, ঠিকানা ফোন নম্বর দিতে হবে। যেখান থেকে যাচ্ছে তার ফটো আমাদের দেবেন। দু’বার গিয়ে পুলিশ দেখে আসবে।' বর্ধমান জেলার ৬টি পুরসভা এলাকায় মিলবে এই পরিষেবা। অপরাধ রুখতে জেলার সবকটি পুর এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। কাটোয়া ও দাঁইহাটে বসানো হয়েছে ২০০টি সিসি ক্যামেরা।  

আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারের বিনামূল্যের উজ্জ্বলা গ্যাস পেতে দিতে হচ্ছে নগদ টাকা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget