এক্সপ্লোর

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে দুর্নীতি, হাজার হাজার টাকা তোলার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে

Swasthya Sathi Corruption Allegation: পুলিশ সূত্রে খবর, কাটোয়ার গাফুলিয়ার প্রায় ৫০ জন স্বাস্থ্যসাথীর উপভোক্তাকে ভুল বুঝিয়ে ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে বায়োমেট্রিক করানো হয়।

রাণা দাস এবং কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: স্বাস্থ্যসাথীর উপভোক্তাকে নিয়ে গিয়ে বায়োমেট্রিক করিয়ে স্বাস্থসাথীর টাকা আত্মসাতের অভিযোগ উঠল বর্ধমানের এক নার্সিংহোমে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নার্সিংহোমে নিয়ে গিয়ে বায়োমেট্রিক করিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে তুলে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। বর্ধমানের মিডভিউ নার্সিংহোমের বিরুদ্ধে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, কাটোয়ার গাফুলিয়ার প্রায় ৫০ জন স্বাস্থ্যসাথীর উপভোক্তাকে ভুল বুঝিয়ে ওই নার্সিংহোমে নিয়ে গিয়ে বায়োমেট্রিক করানো হয়। তারপর সেই নথি দেখিয়ে স্বাস্থ্যসাথীর লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। বিনিময়ে স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের ১০হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

স্বাস্থ্যসাথীর উপভোক্তার একাংশের অভিযোগ, ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা পাননি। কাটোয়ার গাফুলিয়ার বাসিন্দা রাজিয়া বিবি জানান যে, তাঁদের স্বাস্থ্যসাথী কার্ডে থেকে ৭০-৮০ হাজার টাকা করে কাটা হয়েছে।কাউকে দেখানো হয়েছে অ্যাপেনডিক্স, গলব্লাডারের অপারেশন। অনেক টাকা কটা হয়েছে। টাকা পাওয়ার কথা ছিল দেয়নি।

এরপরই কাটোয়া থানার পুলিশ তদন্তে নেমে সাহেলা বিবি নামে একজনকে গ্রেফতার করেছে। ধৃত নার্সিংহোমের এজেন্টের কাজ করত। তাঁর জামাই নুরুল হাসান ওই নার্সিংহোমের কর্মী। তাঁকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, যেহেতু স্বাস্থ্যসাথীর টাকা নার্সিংহোমের অ্যাকাউন্টে পড়ে, ফলে কর্তৃপক্ষের কেউ কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে। উঠে আসছে চিকিৎসকদের নামও। 

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস বলেন, "ভুল বুঝিয়ে সরকারি টাকা আত্মসাৎ করা অভিযোগ ওঠে। আমরা আরও তদন্ত করছি।" অন্যদিকে, মিডভিউ নার্সিংহোমের ম্যানেজিং ডিরেক্টর আবির গুহ বলেন, "আমরা জানতে পেরেছি একজন ধরা এরকম দুর্নীতি হয়ে থাকলে ধরা পড়বে পুলিশ তদন্ত করুক।" এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

পুলিশ সূত্রে খবর, সোমবার নার্সিংহোমে তল্লাশির সময় বেশ কিছু স্বাস্থ্যসাথীর উদ্ধার করা হয়েছে। এই কার্ডগুলি কোথা থেকে এল খতিয়ে দেখছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারের হার্ডডিস্ক ও বেশ কিছু নথি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget