এক্সপ্লোর

East Burdwan: পর পর দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু পূর্ব বর্ধমানে

Back To Back Deaths In East Burdwan: পর পর দুদিন দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। তাৎপর্যপূর্ণভাবে দুটি ঘটনাই গলসি থানা এলাকার। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পর পর দুদিন দুটি বিদ্যুৎস্পৃষ্ট (electrocution)হয়ে মৃত্যুর (death) ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে (east burdwan)। তাৎপর্যপূর্ণভাবে দুটি ঘটনাই গলসি (galsi) থানা এলাকার। 

কী ঘটেছে?

এর মধ্যে বেলান গ্রামের ঘটনায় মারা যান ১ মহিলা (woman)। স্থানীয়দের বক্তব্য, খেতমজুরের কাজ করতে গিয়ে বিদ্যুৎবাহী তার জড়িয়ে মারা যান তিনি। মৃতের নাম আরতি রুইদাস, বয়স ৫৫ বছর। পরিবার সূত্রে খবর, সোমবার সকালে জমিতে ধান রোপণের কাজে গিয়েছিলেন প্রৌঢ়া। অভিযোগ, কাজ করার সময়ই জমির উপর দিয়ে যাওয়া বিদ্যুৎবাহী তার ছিড়ে পড়লে জড়িয়ে যান আরতী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে আদড়াহাটি স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে হাসপাতালেই মারা যান প্রৌঢ়া। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
দক্ষিণবঙ্গে এখনও ঝোড়ো ব্যাটিং শুরু করেনি বর্ষা। কিন্তু তার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছে। আরতির ক্ষেত্রে অবশ্য কোনও অভিযোগ মানতে চাননি বিদ্যুৎ দফতরের বর্ধমান নর্থ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার ইমদাদুল মন্ডল। তার ছিড়ে পড়ার কথাও অস্বীকার করেছেন।

মর্মান্তিক ঘটনা আরও

ঘটনাচক্রে এদিনই আবার গলসি থানার খানোমোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান  বিদ্যুৎ দফতরের (electricity department)এক ঠিকাকর্মী।  পুলিশ জেনেছে মৃতের নাম সনৎ বাগদী। তাঁর সঙ্গে কাজ করছিলেন সুমন বাগদী। তিনিও গুরুতর আহত। আশঙ্কাজনক অবস্থায়  বর্ধমান (burdwan)হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের বক্তব্য, খানোমোড়ের কাছে মাঠের মধ্যে ১১ হাজার ফিডারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন দুজন। হঠাৎই অঘটন। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎবাহী খুঁটির তারে ঝুলে পড়েন তাঁরা। খবর ছড়িয়ে পড়তেই দুজনের প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় পুলিশ সনৎ ও সুমনকে উদ্ধার করে পুরষা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ডাক্তাররা সনৎ বাগদীকে মৃত বলে ঘোষণা করেন। সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

আরও পড়ুন:মহুয়ার কালী-মন্তব্যের প্রতিবাদে বিজেপির কালী পুজোর আয়োজন, মোদির খোঁজের পরই শুরু তৎপরতা

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget