এক্সপ্লোর

Purba Burdwan News: শুরু হতে না হতেই দুয়ারে রেশন প্রকল্পে 'দুর্নীতি', সামগ্রী কম পাওয়ায় অভিযোগ গ্রাহকদের

পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্য সরকারের দুয়ারে রেশন (Duare Ration) পরিষেবাকে কাঠগড়ায় তুলেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি! কটাক্ষ করেছে বিজেপি (BJP)। তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

রাণা দাস, পূর্ব বর্ধমান: দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির (Scam) অভিযোগ পূর্ব বর্ধমানের (Purba Burdwan) পূর্বস্থলীতে। গ্রাহকদের একাংশের অভিযোগ, পঞ্চায়েত সমিতির নির্দেশে কম রেশন দিচ্ছেন ডিলাররা। পাল্টা জবাব দিতে গিয়ে রাজ্য সরকারের দুয়ারে রেশন (Duare Ration) পরিষেবাকে কাঠগড়ায় তুলেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি! কটাক্ষ করেছে বিজেপি (BJP)। তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

দুয়ারে রেশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। তা নিয়ে সরগরম পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের মাদ্রা গ্রাম। গ্রাহকদের একাংশের অভিযোগ, যে পরিমাণ চাল-আটা তাঁদের পাওয়ার কথা, তার থেকে কম পরিমাণ রেশন মিলছে। প্রশাসনসূত্রে খবর, দুয়ারে রেশন প্রকল্পে মাথাপিছু গ্রাহককে মাসে ২ কেজি চাল ও ৩ কেজি আটা মিলে ৫ কেজি রেশন দেওয়া হয়। 

অভিযোগ, মাদ্রা গ্রামে প্রত্যেক গ্রাহককে ১০০ গ্রাম চাল ও সাড়ে সাতশো গ্রাম আটা কম দেওয়া হচ্ছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির নির্দেশে ডিলার কম রেশন দিচ্ছেন। এমন অভিযোগে সরব গ্রাহকদের একাংশ। 

অভিযোগকারী রেশন গ্রাহক টিঙ্কু দাস বলছেন, মনে হল রেশনে মাল কম দিচ্ছে। জানতে চেয়েছিলাম। আলাদা করে ডেকে বলল কাউকে কিছু না বলতে। বলল পঞ্চায়েত সমিতি থেকে রেশন ডিলারদের কম করে দিতে বলেছে। তবে সেটা কোথায় যাবে আর কেন দিতে বলেছে তা আমাকে জানায়নি।

অভিযুক্ত রেশন ডিলারের ছেলে কৃষ্ণ ঘোষের সাফাই, আমাদের কম মাল দিচ্ছে। আমরাও তাই মাল কম দিচ্ছি। অভিযোগ অস্বীকার করে সাফাই দিতে গিয়ে, গোটা রাজ্যেই দুয়ারে রেশন প্রকল্পে কম চাল-আটা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি! 

তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে সময় নেয়নি বিজেপি। পূর্বস্থলী  ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক জানিয়েছেন, গোটা রাজ্য়েই রেশন ডিলারদের কম মাল দেওয়া হচ্ছে। সেকারণেই ওরা কম দিচ্ছে। আমরা কোনও নির্দেশ দিইনি।

 পূর্ব বর্ধমানের বিজেপি নেতা বিশ্বজিৎ পোদ্দারের কথায়, রাজ্য বলছে দুয়ারে রেশন। রাজ্যের মুখোশ খুলে দিল তৃণমূলের পঞ্চায়েত সমিতি। বলছে পর্যাপ্ত রেস সামগ্রী দেয় না সরকার। এর থেকেই বোজা যায় কী চলছে।

এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। কালনা মহকুমা শাসক সুরেশকুমার জগৎ-এর দাবি, পঞ্চায়ের সমিতি রেশনে খাদ্য সামগ্রী কম দেওয়ার নির্দেশ দিতে পারে না। বিষয়টি খোঁজ নিচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ব বর্ধমান জেলার খাদ্য নিয়ামক জানিয়েছেন, দুয়ারে রেশন প্রকল্পে প্রত্যেক গ্রাহকের যে পরিমাণ চাল-আটা পাওয়ার কথা, সেই জনপিছু বরাদ্দে কোনও কাটছাঁট করা হয়নি। ডিলাররা গ্রাহকদের রেশন কম দিচ্ছেন, এমন প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget