এক্সপ্লোর

Purba Burdwan News: নির্মীয়মাণ রাস্তার মান নিয়ে ক্ষোভ প্রকাশ জেলাশাসকের, দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের ধমক !

Road Construction: রায়না ২ নং ব্লকে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে মীরপুর বাসস্ট্যান্ড থেকে রামচন্দ্রপুর কালীতলা পর্যন্ত প্রায় ১.৭ কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে

কমলকৃষ্ণ দে, রায়না : রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পে নির্মীয়মাণ রাস্তা (Under-Construction Road) পরিদর্শনে গিয়ে রাস্তার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক। ইঞ্জিনিয়ারের উপর ক্ষোভ উগরে দিলেন তিনি। এদিকে তৃণমূলকে (TMC) কাটমানি দেওয়ায় রাস্তার গুণগতমান ঠিক হচ্ছে না বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

বৃষ্টিতে উঠে গেছে রাস্তার পিচের প্রলেপ ! কোথাও কোথাও বেরিয়ে পড়েছে মাটি ! এই রাস্তার মান দেখে রীতিমতো ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের (Purba Burdwan) জেলাশাসক। ধমক দিলেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের। এরপরই কোদাল দিয়ে রাস্তা খোঁড়ান জেলাশাসক। রাস্তা তৈরির সামগ্রী হাতে নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি !

পূর্ব বর্ধমানের রায়না ২ নং ব্লকে রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে মীরপুর বাসস্ট্যান্ড থেকে রামচন্দ্রপুর কালীতলা পর্যন্ত প্রায় ১.৭ কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে জেলাশাসককে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। এরপরই শনিবার রাস্তা পরিদর্শনে যান জেলাশাসক পূর্ণেন্দু মাজি। সেখানে রাস্তার মান দেখে ক্ষোভ উগরে দেন তিনি। 

রায়নার বাসিন্দা ইনাজুল মল্লিক বলেন, "রাস্তার গুণগত মান খারাপের যে খবর তাঁর কাছে গিয়েছিল তা যে সত্যি, তিনি দেখে গেলেন। উনি বলে গেলেন, রাস্তা আবার নতুন করে খুঁড়ে কাজ হবে। আমরা খুশি। রাস্তাটা যাতে ভালভাবে হয়, আমরা এলাকার লোক সেটাই চাই।" 

জেলাশাসক বলেন, "গ্রামবাসী অভিযোগ জানিয়েছিলেন। গিয়ে দেখলাম, কিছু কিছু জায়গায় কাজের মান খারাপ আছে। ইঞ্জিনিয়ারকে সেগুলো মেরামত করতে বলেছি। তাঁরা কথা দিয়েছেন, করে দেবেন।"

এদিকে হতশ্রী রাস্তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মানিক রায় বলেন, "ঠিকাদারের কোনও দোষ নেই। নীচ থেকে উপর পর্যন্ত তৃণমূল নেতাদের কাটমানি দিতে দিতে তাঁর কাছে যেটুকু টাকা থাকে সেই টাকাটা থেকে তিনি কাজ করবেন, তার পর তাঁর লাভ হবে।"

তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "জেলাশাসক যে জিনিস বলেছেন এবং যেটা দেখেছেন, এটা কোথাও কোথাও সত্যি। ঠিকাদাররা এ ধরনের কাজ করছেন। আমরা সংশ্লিষ্ট দফতরের কাছে আবেদন করব, সরকার টাকা দিয়ে কাজ করাচ্ছে। অথচ যে ঠিকাদাররা এ ধরনের কাজ করছেন, যাঁরা মানুষের অসুবিধার সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।"

জেলাশাসক তো পরিদর্শন করলেন। রাস্তা ঠিকভাবে করার নির্দেশও দিলেন। কিন্তু, তা কার্যকর হবে তো? উত্তর দেবে সময়।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget