এক্সপ্লোর

Purba Burdwan: বন্ধ বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তৃণমূলের

নীল-সাদা পাঁচিল দিয়ে ঘেরা এই জমিতেই তৈরি হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়। এখন সেখানে শুধুই ঝোপঝাড়-আগাছার জঙ্গল। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির কাজ।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: অর্থের অভাবে বন্ধ বিশ্ববিদ্যালয়ের (University) ভবন নির্মাণের কাজ। প্রায় ২ বছর ধরে মহিষাদল রাজ কলেজের একাংশে চলছে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের (Mahatma Gandhi University) পঠনপাঠন। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। ভোটের গিমিক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)-সিপিএম (CPM)। 

নীল-সাদা পাঁচিল দিয়ে ঘেরা এই জমিতেই তৈরি হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন সেখানে শুধুই ঝোপঝাড়-আগাছার জঙ্গল। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ।

অথচ পরিকাঠামো তৈরি না হলেও প্রায় ২ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চলছে মহিষাদল (Mahisadal) রাজ কলেজের একাংশে । পঞ্চায়েত ভোটের আগে এনিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এভাবে অন্য একটি কলেজে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনে যে সমস্যা হচ্ছে তা স্বীকার করেছেন তৃণমূলের (TMC) বিধায়কও । 

মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর কথায়, এইভাবে পঠনপাঠন চালাতে সমস্যা হচ্ছে। আমি ২১-এর ভোটের আগে বলেছিলাম যাতে শেষ করা যায়। ২০১৮ সালে পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিষাদলের বামুনিয়ায় জমি চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় ভবন তৈরি করতে শুরু করে পূর্ত দফতর।

কিন্তু প্রাচীর দেওয়ার কাজ সম্পূর্ণ হলেও অর্থের অভাবে ভবন তৈরির কাজ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। তবে ভবন তৈরি না হলেও ২০২১ মহিষাদল রাজ কলেজের একাংশে  বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চালু করে দেওয়া হয়। এনিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল।

মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলছেন, কেন্দ্র তো রাজ্যকে সব দিক থেকেই বঞ্চনা করছে। সেই কারণেই আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারিনি । দ্রুত বিশ্ববিদ্যালয় তৈরির চেষ্টা চলছে।

স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন একের পর এক তৃণমূল নেতা। এই আবহে শাসক দলের বিশ্ববিদ্যালয় তৈরির প্রতিশ্রুতিকে ভোটের গিমিক বলে কটাক্ষ করেছে বিরোধীরা। দ্রুত বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শেষ হবে বলে আশাবাদী উপাচার্য। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার একমাত্র ইউনিভার্সিটি। অর্থের অভাবে সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরিও এখন বিশ বাঁও জলে। 

আরও পড়ুন: Recruitment Scam : মাত্র একজন গ্রেফতার ! গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের ক্ষোভের মুখে সিবিআই

 

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget