এক্সপ্লোর

Haldia Port : শ্রমিক অসন্তোষ, ফের হলদিয়া বন্দরে বন্ধ পণ্য ওঠানো-নামানোর কাজ

বন্দর তৈরির সময় যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেইসব উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারে বিক্ষোভ দেখান হলদিয়া বাঁচাও কমিটির সদস্যরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : শ্রমিক অসন্তোষের জেরে ফের হলদিয়া বন্দরে (Haldia Port) বন্ধ পণ্য ওঠানো নামানোর কাজ। বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানোর অভিযোগ তুলছেন বন্দরের ঠিকা শ্রমিকরা। এনিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

এক সপ্তাহে দ্বিতীয়বার অচলাবস্থা - এক সপ্তাহের মধ্যে ফের অচলাবস্থা তৈরি হল হলদিয়া বন্দরে। শনিবার দুই ঠিকাদারি সংস্থার গণ্ডগোলের জেরে ১৩ নম্বর বার্থে বন্ধ হয়ে যায় পণ্য খালাসের কাজ। দিন দুই পরে সমস্যা মিটলেও বুধবার থেকে ফের ৯ নম্বর বার্থে বন্ধ পণ্য ওঠানো নামানো। হলদিয়া বন্দর সূত্রে খবর, ৯ নম্বর বার্থে পণ্য খালাসের দায়িত্ব পেয়েছে ফাইভস্টার লজিস্টিক কোম্পানি নামে একটি সংস্থা। অভিযোগ তারা বন্দরের বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাতে গেলে গণ্ডগোল বাধে।

ঠিক কী দাবি - রিপ্লে নামক ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত, বন্দরের ঠিকা শ্রমিকদের দাবি, বন্দরের ভিতরের শ্রমিকদের দিয়েই কাজ করাতে হবে। ফাইভস্টার লজিস্টিক কোম্পানির কর্ণধার শেখ আসরফ আলি বলেছেন, হলদিয়া বন্দরের নিয়ম মেনে বরাত পেয়েছি, রিপ্লে আমাদের কাজ করতে বাধা দিচ্ছে। অন্যদিকে যে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, তার কর্ণধারের দাবি, এই অভিযোগ সঠিক নয়। যে সব শ্রমিক আগে থেকে কাজ করছিলেন, তাঁরা তাঁদের কাজের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। 

রাজনৈতিক চাপানউতোর - হলদিয়া বন্দরে অচলাবস্থা নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'ভাইপোর নির্দেশে এসব হচ্ছে। মাল কামানো কমে যাচ্ছে'। পাল্টা তৃণমূল কংগ্রেসের নিশানায় বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেছেন, 'ওই তো সবচেয়ে বড় তোলাবাজ, অভিষেকের নির্দেশে ঠিকাদারি বন্ধ হয়েছে বলে গায়ে জ্বালা ধরেছে, তাই বলে এসব বলছে'। 

অন্যদিকে, বন্দর তৈরির সময় যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেইসব উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের কাজের দাবিতে বৃহস্পতিবার বিকেলে হলদিয়া বন্দরের মূল প্রশাসনিক ভবন জহর টাওয়ারে বিক্ষোভ দেখান হলদিয়া বাঁচাও কমিটির সদস্যরা। 

আরও পড়ুন- বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ SSC’র চাকরিপ্রার্থীদের একাংশের

সেরা শিরোনাম

Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget