এক্সপ্লোর

Purba Medinipur: হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ, গ্রেফতার ২ আইএনটিটিইউসি নেতা

Haldia: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। অশান্তিতে ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতা। আজ তোলা হবে আদালতে।

বিটন চক্রবর্তী, হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই শীর্ষ নেতা।

এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ।

এদিকে, শ্রমিক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসি-র দুই শীর্ষ নেতাকে গ্রেফতারের পর তৎপর রাজ্যের শাসক দল। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করবে তৃণমূলের শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেই কারণে গতকালই হলদিয়ায় পৌঁছন শ্রমমন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এর আগে ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টাটা-র একটি সংস্থার আধিকারিককে হুঁশিয়ারি দেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল। তিনি হলদিয়া বন্দরের TMILL সংস্থার জেনারেল ম্যানেজার দেবজিৎ সামন্তকে হঁশিয়ারি দেন।

দেবপ্রসাদ বলেন, ‘আজকে টাটা, TMLI, আমি সামন্তবাবুকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এটা আপনার জমিদারি নয়। এটা হলদিয়ার মানুষের জমিদারি। আপনি ভেবেছেন, আমার এখানে মিটিংয়ে লোক আসবে, আর আপনি তাঁকে সাসপেন্ড করবেন! কতদিন আপনি সাসপেন্ড করে রাখতে পারেন, আমরাও দেখে নেব। তৃণমূল কংগ্রেস মরে যায়নি। হলদিয়ার ভূমিপুত্র। দেখে নিতে চাই আপনাদের। অনেক সময় দেওয়া হয়েছে। হলদিয়া ডককে নিয়ে অনেক ছিনিমিনি খেলেছেন। আপনারা তলে তলে গোটা ডকটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, সমস্ত শ্রমিকদের ওপরে কিছু গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে, তাঁদের ভীষণভাবে অত্যাচারিত করার চেষ্টা করছেন।’

তৃণমূল নেতার হুঁশিয়ারির বিরোধিতা করে শাসক দলের শ্রমিক সংগঠন। কিন্তু এবার সেই হলদিয়াতেই বিতর্কে জড়াল শ্রমিক সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget