এক্সপ্লোর

Panchayat Elections 2023: আগেভাগে তালিকা প্রকাশ করেও দেওয়াল লিখনে বাদ পড়ল নাম, নন্দীগ্রামে প্রার্থীর চয়ন ঘিরে অস্বস্তিতে বিজেপি!

Nandigram News: পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, গত ২৬ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে প্রার্থী তালিকা এনে চমক দেয় বিজেপি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিনক্ষণ ঘোষণার আগেই নন্দীগ্রামের (Nandigram News) হরিপুরে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি (BJP)। বুধবার গেরুয়া শিবির এলাকায় দেওয়াল লিখন শুরু করলেও সেখানে নেই প্রার্থীদের নাম। নির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় নেই প্রার্থীদের নাম, সাফাই বিজেপি-র। ঘটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল (TMC)।

আগেভাগে হরিপুরে প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেয় বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, গত ২৬ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেয় বিজেপি। তবে বুধবার এলাকায় গেরুয়া শিবির দেওয়াল লিখন শুরু করলেও সেখানে কোনও প্রার্থীর নাম নেই। দেওয়ালে শুধু আঁকা হয়েছে দলীয় প্রতীক।

প্রার্থী তালিকা ঘিরে নন্দীগ্রামে বিজেপির অন্দরে অসন্তোষের জেরেই কি দেওয়াল লিখনে উধাও প্রার্থীদের নাম? যেখানে আগেভাগে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি, সেখানে দেওয়াল লিখনে কেন লেখা হচ্ছে না প্রার্থীদের নাম? এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। যদিও বিজেপি-র জেলা নেতৃত্বের সাফাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই দেওয়াল লেখা শুরু হলেও লেখা হচ্ছে না প্রার্থীদের নাম।

বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "নির্বাচন ঘোষণা হয়নি। সেই কারণে আমরা এখন প্রার্থীর নাম লিখছি না। নাম ঘোষণা হয়েছে। কিন্তু, নির্বাচন ঘোষণা না হওয়ায় নাম লিখছি না। ঘোষণা হলে লিখব।"

আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ! অভিযোগ কেন্দ্রীয় রিপোর্টেও

এ নিয়ে যদিও কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "সারা রাজ্যের মতো এখন নন্দীগ্রামে বিজেপির ভাঙনের মূষল পর্ব চলছে। সয়ম্বর সভা করে হরিপুরে বেতাজ বাদশা যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। প্রার্থী তালিকা ঘোষণার পরে যদি কোনও রাজনৈতিক নীতি নৈতিকতা থেকে থাকে। যদি হরিপুরের মানুষের গ্রহণযোগ্যতা থেকে থাকে। তাহলে চ্যালেঞ্জ করছি দেওয়ালে একটা প্রার্থীর নাম লিখে দেখাক। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীদের স্থান মানুষের হৃদয়ে বটেই এমনকি ওই কংক্রিটের দেওয়ালেও হচ্ছে না।"

যদিও বিজেপি ও তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছে সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, "বিজেপি অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। সেটাকে ঢাকার জন্য তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর এখন তৃণমূল বলছে যে ওই তালিকায় অনেক প্রার্থী আছে, যারা প্রার্থী হবে না। তার মানে নন্দীগ্রামে বিজেপি-তৃণমূল মিলেমিশে একাকার হয়ে আছে। বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ আর ওপিঠ।"

হরিপুরে দেওয়াল লেখা ঘিরে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির

মণ্ডল বিভাজন নিয়ে অসন্তোষের জেরে গত ৮ এপ্রিল পদত্যাগ করেন নন্দীগ্রামে বিজেপির মণ্ডল ৪-এর সভাপতি সহ একাধিক নেতা।
সেই অস্বস্তি কাটতে না কাটতেই বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিপুরে দেওয়াল লেখা ঘিরে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget