এক্সপ্লোর

Mahishadal: ব্লকের উন্নয়নমূলক বৈঠকে ডাকা পাননি তমলুকের TMC সাংসদ, মিটিং এড়ালেন BJP-র প্রধানরা

Meeting For Block Development : সোমবার মহিষাদল ব্লকের অডিটোরিয়ামে ব্লক উন্নয়নের বৈঠক ডাকা হয়েছিল

বিটন চক্রবর্তী, মহিষাদল : ব্লকের উন্নয়নমূলক বৈঠকে ডাকা হয়নি তমলুকের তৃণমূল সাংসদকে (Tamluk TMC MP)। তাই বৈঠকে যোগই দিলেন না বিজেপির জনপ্রতিনিধিরা। ঘটনার জেরে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় রাজনৈতিক চাপানউতোর শুরু।

সোমবার বিকেলে মহিষাদল (Mahishadal) ব্লকের উন্নয়নমূলক বৈঠকে  এলাকার তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তীকে ডাকা হয়েছিল। কিন্তু, আমন্ত্রণ পাননি স্থানীয় তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী (Tamluk MP Dibyendu Adhikari)। আর এরই প্রতিবাদে বৈঠকে যোগ দিলেন না বিজেপির চার প্রধান। সোমবার মহিষাদল ব্লকের অডিটোরিয়ামে ব্লক উন্নয়নমূলক ওই বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি, কর্মাধ্যক্ষ,  জেলা পরিষদের সদস্য ও প্রধানদের ডাকা হয়েছিল। শুধু সাংসদকে না ডাকায় এদিন বৈঠকে যোগ দেননি বিজেপি পরিচালিত কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান।

এ প্রসঙ্গে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, 'ব্লক উন্নয়নের বৈঠকে কাকে কাকে ডাকা হবে তা ঠিক করেন বিডিও। সেখানে আমার কী বলার আছে ? তাছাড়া সাংসদকে এলাকার উন্নয়নে দেখা যায় না। তৃণমূলের সাংসদ, ওঁদের এত জ্বালা কীসের ? এলাকার উন্নয়ন দেখে সহ্য করতে পারছেন না, তাই এই ধরনের মন্তব্য করছেন।'

মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেন, 'পঞ্চায়েত সমিতি মনে করেছে যাঁদের ডাকার তাঁদের ডেকেছে। আমি নতুন এসেছি। পুরো ব্যাপারটা জানা নেই। তবে, সকলকে নিয়ে বৈঠক করলে ভাল হত। এদিন ওদের চারজন প্রধান এসেছিলেন। তাঁদের দলীয় কর্মসূচি থাকায় বৈঠকে যোগদান না করে চলে গিয়েছেন।'

২০১৯-এর ডিসেম্বরে বিজেপিতে যোগ দেন অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী। কয়েকদিন পরে তাঁর ছোট ভাই ও কাঁথির প্রাক্তন পুরপ্রধান সৌম্যেন্দু অধিকারীও আনুষ্ঠানিকভাবে গেরুয়া ব্রিগেডে নাম লেখান। পূর্ব মেদিনীপুরের এগরায় অমিত শাহর সভামঞ্চে দেখা যায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে। কিন্তু তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে বিজেপির কোনও কর্মসূচিতে যেমন দেখা যায়নি, তেমনই সাম্প্রতিককালে তৃণমূলেরও কর্মসূচিতে থাকেননি তিনি। 

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তৃণমূলের সঙ্গে ক্রমাগত দূরত্ব বেড়েছে কাঁথির অধিকারী পরিবারের। একাধিক ইস্যুতে বিরোধী দলনেতা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েননি, তেমনি সময়ে সময়ে পাল্টা নিশানা করেছেন তৃণমূল নেতৃত্বও। সেই ধারা বজায় রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget