এক্সপ্লোর

Nandigram : শুভেন্দু-গড় নন্দীগ্রামে সমবায় ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি

Nandigram Election : কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে (Nandigram) সমবায় ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি (BJP)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে এই ভোটে ৫২টি আসনের মধ্যে ৫১টিরই দখল নিয়েছে রাজ্যের শাসকদল। বাকি একটিতে জয়ী হয়েছে বামেদের। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, এই ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ বিজেপি। তৃণমূল-বিজেপি সেটিংয়ের জন্য এই ফলাফল বলে কটাক্ষ করতে ছাড়েনি বাম নেতৃত্ব।

শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে গো-হারা হল বিজেপি। কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির। ৫২টি আসনের ৫১টিই দখল করল তৃণমূল। একটি মাত্র আসনে জয়ী হয়েছে বামেরা।

কী ফল ?

অথচ গত বিধানসভা ভোটে রাজ্য জুড়ে জয়ধ্বজা ওড়ালেও নন্দীগ্রামে জয়ের মুখ দেখেনি তৃণমূল। তাই এবার সমবায় সমিতির ভোটে কী হবে, তা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের হানু ভুঁইয়া, শিবরামপুর ও ঘোলপুকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৫২। মোট ভোটার ২ হাজার ৫৬৪ জন। ৫২ আসনের, ১টিতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। রবিবার ভোটের ফল বেরোতে দেখা যায়, বাকি ৫১টি আসনের মধ্যে ৫০টিই গিয়েছে তৃণমূলের দখলে। একটি আসনে জয়ী হয়েছে বামেরা।

আরও পড়ুন ; নন্দীগ্রামে তেরঙ্গা যাত্রায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, কী পদক্ষেপ নিলেন শুভেন্দু ?

এই জয়ের পর কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের তরফে নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতি ও দলীয় নেতা পরিতোষ জানা বলেন, এই জয় এলাকাবাসীর জয়। যে মীরজাফর, গদ্দার তিনি দেখে যান, সমবায়ে দাঁড়ালেও পরাজিত করব। নন্দীগ্রামের মানুষ তৃণমূলের সঙ্গে।

নন্দীগ্রাম (২) দক্ষিণ মণ্ডলের বিজেপির সভাপতি অরূপ জানা বলছেন, ২ মের পর অধিকাংশ কর্মী-সমর্থক ঘরছাড়া। আস্তে আস্তে জমি দখলের চেষ্টা। যাঁরা জয়লাভ করেছে তারা তৃণমূল ঘরানা ও ভোটারও তাই ।

গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মতো হলদিয়াতেও জিতেছে বিজেপি! চলতি মাসেই, গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হলদিয়ার একটি স্টিল কারখানায় শ্রমিক সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল কংগ্রেস। এবার, নন্দীগ্রামে সমবায় ভোটে তারই পুনরাবৃত্তি হল। 

স্বাভাবিকভাবেই, এই জয়ে উচ্ছ্বসিত রাজ্যের শাসক শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget