এক্সপ্লোর

Purba Medinipur: বাইক থামিয়ে 'মারধর', নন্দীগ্রামে বাড়ি ফেরার পথে 'আক্রান্ত' তৃণমূল নেতা

BJP vs TMC: বিজেপির বিরুদ্ধে মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। মদের বোতল ভেঙে খুনের হুমকিও দেওয়া হয়েছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে অসুস্থ তৃণমূল নেতার (TMC on BJP) উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বাইক থামিয়ে মারধরের পর বাইক ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল। ঘটনায় বিজেপির একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম (Nandigram Police station) থানার পুলিশ।

ভাঙা কাচের বোতল নিয়ে তৃণমূল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। রাস্তায় পড়ে আছে ভাঙা বাইক। ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাঙা মদের বোতল। বাড়ি ফেরার পথে নন্দীগ্রামের মহম্মদপুরে আক্রান্ত অসুস্থ তৃণমূল নেতা। বিজেপির বিরুদ্ধে মারধর ও বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। মদের বোতল ভেঙে খুনের হুমকিও দেওয়া হয়েছে।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখহরি ঘড়া। মহম্মদপুর বাজারে গ্রিলের দোকান চালান এই তৃণমূল নেতা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মহম্মদপুরে ব্রিজের ওপর হামলা চালায় বিজেপি। তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি রাখহরি ঘড়া বলেন, 'অতর্কিত আক্রমণ করা হয়। কোনও কথাবার্তা নেই। তা আগেই কিল চড়, ঘুষি। তারপর গাড়িটা চোখের সামনে ভেঙে দিল।' আক্রান্ত নেতার অভিযোগ, তাঁর সঙ্গে ওষুধ ছিল, তিনি ট্রান্সপ্লান্টের রুগী বলার পরেও তাঁকে ওষুধ দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই ওষুধ নাকি ফেলে দেওয়া হয়।                   

তৃণমূলের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির (BJP Nandigram) নন্দীগ্রাম ১ মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া বলেন, 'বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা মদ খাওয়াকে কেন্দ্র করা একটা বচসা হয়। সেই বচসা থেকেই এই গন্ডগোলের সূত্রপাত।'

এই ঘটনায় বিজেপির একজনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম হল সৌরেন পড়ুয়া। কয়েকদিন আগেই নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তার ঠিক দুদিনের মাথাতেই ফের একবার বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল জোড়াফুল শিবির। এর আগেও একাধিক নন্দীগ্রামে তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপড়েন ও সংঘর্ষের ঘটনার অভিযোগ সামনে এসেছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।
 যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন:  'কিছু অ্যালগোরিদম দিয়েই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না', AI-এর বিরুদ্ধে বার্তা শিক্ষক বিজেন্দ্র সিং চৌহানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget