এক্সপ্লোর

Purba Medinipur: বিজেপি কর্মী খুনে দুই আইনজীবীকে নোটিশ সিবিআইয়ের, নোটিশ ৫ ল'ক্লার্ককেও

Purba Medinipur News: ভোট পরবর্তী সময়ে পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা জন্মেঞ্জয় দোলুই (চাঁদু) খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নোটিশ পাঠানো হয়েছিল। 

বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই (CBI) তদন্ত চলছে। এবার তারই একটি মামলায় সিবিআইয়ে জিজ্ঞাসাবাদের সামনে আইনজীবি ও ল-ক্লার্করা। কাঁথি মহকুমা আদালতের দুই আইনজীবী ও ৫ জন ল-ক্লার্ককে নোটিশ দিয়েছে সিবিআই। ভোট পরবর্তী সময়ে বিজেপি নেতা জন্মেঞ্জয় দোলুই (চাঁদু) খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নোটিশ পাঠানো হয়েছিল। 

কবে নোটিশ:
বুধবার বিকেলে কাঁথি আদালতে এই নোটিশ পৌঁছয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় আদালত (Court) চত্বরে। আইনজীবী ও ল-ক্লার্কদের ডেকে পাঠানোর বিষয়টি নিয়ে নানা স্তরে কথা ওঠে। নোটিশ অনুযায়ী দুজন বৃহস্পতিবার হলদিয়ায় (Haldia) সিবিআইয়ের ক্যাম্প অফিসে এসেছিলেন। 

কেন এই নোটিশ:
সূত্রের খবর, গত বিধানসভা নির্বাচনের সময়ে কাঁথি-৩ ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নন্দ মাইতিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ঘটনায় নাম জড়ায় ওই এলাকার বাসিন্দা জন্মেঞ্জয় দোলুইয়ের৷ ভোটের ফল বেরনোর পরে ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে পাল্টা বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর ফাঁকা মাঠে থেকে বিজেপি কর্মী জন্মেঞ্জয় দোলুইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়। পরে ওই খুনের ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। সেই ঘটনায় একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে। তাঁরা আদালত থেকে শর্তসাপেক্ষে জামিনও পেয়েছেন। সেই মামলাতেই নাম জড়িয়েছিল দুইজন আইনজীবী ও পাঁচজন ল-ক্লার্কের৷ তাঁদেরই নোটিস ধরিয়েছে সিবিআই৷

ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। বিধানসভা ভোটের ফল বেরনোর পর রাজ্যের নানা প্রান্তে বিজেপি কর্মীদের খুনের অভিযোগ উঠেছে। প্রতিটি ক্ষেত্রেই শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তা নিয়ে কেন্দ্রীয় বিজেপি ও রাজ্য বিজেপি দুতরফেই আন্দোলন হয়েছে। রাস্তাতেও নেমেছে বিজেপি।  

আরও পড়ুন: আলাদা শিক্ষানীতি আনবে রাজ্য, তৈরি দশ সদস্যের কমিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Suvendu Adhikari: আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu On Ananta Maharaj : নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
নেতাজি - মন্তব্যে ক্ষমা চাইলেন অনন্ত, কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিলেন ' আইন ... '
Voter Card: এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য
এবার জঙ্গল থেকে উদ্ধার ভোটার কার্ড, ঘটনায় শান্তিপুরে চাঞ্চল্য

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget