এক্সপ্লোর

Purba Medinipur: আবর্জনায় ভর্তি নিকাশি, বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ, এগরা পুরসভায় আতঙ্কে বাসিন্দারা

Purba Medinipur: এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত এগরা পুরসভার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদিও, চেয়ারম্যানের আশ্বাস দ্রুত পরিকল্পনামাফিক কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে। 

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: আবর্জনায় (garbage) উপচে পড়ছে নিকাশি নালা (drainage system)। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এগরা পুরসভা বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত এগরা পুরসভার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদিও, চেয়ারম্যানের আশ্বাস দ্রুত পরিকল্পনামাফিক কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে।

যেখানে সেখানে আবর্জনার স্তূপ!

নজরে পড়ছে যত্রতত্র আবর্জনা স্তূপ করে রাখা। আবর্জনায় উপচে পড়ছে নিকাশি নালা। একেবারে মশা-মাছির আঁতুড়ঘর। 

এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার। বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতিতে এলাকায় ক্রমশ বাড়ছে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব। ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েডের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

এগরা পুরসভার বাসিন্দা সৌরেন জানা বলেন, 'জল জমে রয়েছে। এই জমা জল থেকে উৎপন্ন হচ্ছে মশা মাছি এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। এলাকায় দেখা দিচ্ছে ম্যালেরিয়া টাইফয়েড। সর্দি কাশি জ্বর রোগে ভুগছি এবং ঘরে ঘরে বাচ্চাদের এই সব রোগ লেগেই আছে।'

এগরা পুরসভার অপর বাসিন্দা অমিয় মিশ্রের কথায়, 'পুরসভার কাছে আর্জি দ্রুত পরিস্থিতি দেখা হোক।'

শুরু হয়েছে রাজনৈতিক তরজা

এই পরিস্থিতিতে তৃণমূল পরিচালিত এগরা পুরসভার দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদিও, চেয়ারম্যানের আশ্বাস দ্রুত পরিকল্পনামাফিক কাজ এগোনোর চেষ্টা করা হচ্ছে। 

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সদস্য ঋত্বিক ত্রিপাঠীর কথায়, 'জল যাওয়ার রাস্তা অবৈধ্য ভাবে সবাই ভরাট করে রেখেছে। পুরসভা থেকে জলনিকাশীর ব্যবস্থা না রেখে অনুমতি দিয়ে দেওয়া হয়ে ছিল সবাইকে ভরাট করা জন্য। এর জন্য সমস্ত ওয়ার্ডের জল বেরোতে পারছে না, সেখানে মশা মাছি উৎপন্ন হচ্ছে এবং এলাকায় রোগ ব্যাধি দেখা দিচ্ছে।'

আরও পড়ুন: Purba Bardhaman: রাস্তার দাবিতে অস্ত্র হাতে বিক্ষোভ পূর্ব বর্ধমানের আদিবাসীদের, পঞ্চায়েত অফিসে পড়ল তালা
 
এগরা পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান স্বপনকুমার নায়ক বলেন, 'জলনিকাশির ড্রেনের যে ব্যবস্থা আমরা যেভাবে অ্যালটমেন্ট পাই সেইভাবে ড্রেন গুলো হয়েছে এবং প্রতিদিন ড্রেন পরিষ্কার করা হয়ে থাকে। আমাদের পুরসভায় সেইভাবে কোনও রিপোর্ট নেই এলাকায় ম্যালেরিয়া, ডেঙ্গি হচ্ছে বলে। ড্রেনের জন্য ১ কোটি ৪৭ লক্ষ টাকা পেয়েছি। তাড়াতাড়ি পরিকল্পনামাফিক কাজ এগোনোর চেষ্টা করছি।'

সবমিলিয়ে, রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বাসিন্দাদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থায় নজর দিক পুরসভা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
Weather Updates: কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget