এক্সপ্লোর

Egra Incident : এগরায় বিস্ফোরণের ঘটনায় FIR পুলিশের, আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম

Bhanu Bag : স্থানীয়দের দাবি, বাজি কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য।

এগরা : এগরায় ভয়াবহ বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় FIR দায়ের করল পুলিশ। বাজি কারখানার মালিক ভানু বাগের (Bhanu Bag) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছিলেন, এই ভানু বাগকে আগেও গ্রেফতার করা হয়েছিল। পরে জামিন পান তিনি। স্থানীয়দের দাবি, বাজি কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ, তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত সদস্য। গতকালই ঘটনার তদন্তভার নিয়েছে CID। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম।

রাস্তায় পড়ে পোড়া মৃতদেহ। জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে আছে পোড়া দেহাংশ ! চতুর্দিকে আধপোড়া মানুষের গোঁঙানির শব্দ ! স্থানীয়রা বলছেন, এ যেন শ্মশানভূমি ! কার্যত মৃত্যুপুরী এগরার খাদিকুল গ্রাম। পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণ অন্তত ৯ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা।

পুলিশের দাবি, অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের জেরেই মৃত্য়ু হয়েছে। কিন্তু, স্থানীয়দের একাংশ থেকে বিরোধী সকলেরই দাবি, বাজি কারখানার আড়ালে বোমা বাধা হচ্ছিল। স্থানীয়রা জানান, পুকুরের পাশেই একটি বাড়িতে ছিল ২ টি ঘর। সেখানেই ছিল বেআইনি বাজি কারখানা। এই বাড়ির একটি ঘরেই বিস্ফোরণ হয়। দেহ ছিটকে গিয়ে পড়ে পুকুরে।

এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। তাঁর প্রসঙ্গে গতকালই মুখ্যমন্ত্রী বলছেন, যিনি বাজির কারখানা চালাচ্ছিলেন, তাঁকে গত বছরের অক্টোবর মাসেও পুলিশ গ্রেফতার করেছিল। পুলিশ সুপারও বলছেন, ওখানে দু-তিন সপ্তাহ আগে রেড করা হয়েছে। তারপরও প্রকাশ্যে এই অবৈধ কারবার কীভাবে চলল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, পুলিশ নাকি সবই জানত। 

আগেও একাধিকবার বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। ১৯৯৫ সালে প্রথমবার বিস্ফোরণ হয় ভানুর বাজি কারখানায়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৫ জনের। ২০০১ সালে ফের বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। মৃত্যু হয় ভানুর ভাই বাগ-সহ ৩ জনের। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু।

আরও পড়ুন ; 'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget