এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে

Suvendu Adhikari Egra Blast : ট্যুইটে তিনি জানিয়েছেন, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি খাদিকুল গ্রামে যাবেন। 

কলকাতা :  এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর আজও থমথমে গোটা এলাকা। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছয় CID-র টিম। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। নমুনা সংগ্রহ করা হবে।

এরই মধ্যে  বুধবার এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।বাঁকুড়ার সিমলাপালে সভা করতে যাওয়ার পথে এগরা যাবেন বলে ট্যুইটে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। ট্যুইটে তিনি জানিয়েছেন, ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনি খাদিকুল গ্রামে যাবেন। 

 

এই  এনআইএ তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার। মৃতদেহ লোপাটের অভিযোগ তুলে টুইটে শুভেন্দু অধিকারী লেখেন,
'' পূর্ব মেদিনীপুরের এগরার সাহারা এলাকায় 'আঞ্চলিক তোলা মূল পার্টি'র নেতা কৃষ্ণপদ বাগের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আমার কাছে তথ্য আছে মৃতের সংখ্যা অনেক বেশি। বেআইনিভাবে মমতা পুলিশ মৃতদেহ সরিয়ে দিয়েছে। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রমাণ লোপাটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্যপালের হস্তক্ষেপে এনআইএ তদন্তের আবেদন জানাচ্ছি। বারুদের স্তূপের ওপরে রয়েছে বাংলা। ভগবান বাংলাকে বাঁচান।'' 

বিরোধীরা যখন একযোগে এনআইএ তদন্তে দাবি করছে, তখন, প্রথমবার এনআইএ তদন্তে আপত্তি নেই বলে জানান মুখ্যমন্ত্রীও। 

আরও পড়ুন : 

 'ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে' মুখ্যমন্ত্রীর NIA-তদন্ত নিয়ে আপত্তি না থাকা প্রসঙ্গে দিলীপ

ফরেন্সিক আধিকারিকদের অনুমান, ঘটনাস্থলে পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল জাতীয় পদার্থের হদিশ মিলতে পারে। নমুনা সংগ্রহের পর তা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে, ঘটনায় অভিযুক্ত ভানু বাগের খোঁজে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছে পুলিশ। এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গতকালের ঘটনার পর আজ এগরার খাদিকুল গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা।  

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget