এক্সপ্লোর

Kanthi : কলেজে চিরকুট পাঠিয়ে ছাত্র ভর্তি ? কারচুপিতে নাম জড়াল মন্ত্রীপুত্রের

Suprakas Giri : সংগঠন ও প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে আছেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ

ঋত্বিক প্রধান, সৌমিত্র রায় ও কমলকৃষ্ণ দে, কাঁথি : নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের মাঝেই কাঁথির প্রভাতকুমার কলেজে (Kanthi Prabhat Kumar College) ভর্তির মেধা তালিকায় কারচুপির অভিযোগে নাম জড়াল মন্ত্রীপুত্রের। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সুপ্রকাশ গিরির (Suprakash Giri) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরে চিঠি অভিভাবকদের। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রীপুত্রের। এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।

রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে মহা বিতর্কে জড়িয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। সেই অস্বস্তির মধ্যে কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে নাম জড়াল অখিল-পুত্র সুপ্রকাশ গিরির ! অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে কলেজে চিরকুট পাঠিয়ে ছাত্র ভর্তি করিয়েছেন মন্ত্রী-পুত্র ! ইলিয়াস মহম্মদ নামে এক অভিভাবকের দাবি, সুপ্রকাশবাবু কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তিনি চিরকুট লিখে ভর্তি করেছেন। ১০-১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। মমতা, অভিষেক ও শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছি।

একাধিক গুরুত্বপূর্ণ পদে সুপ্রকাশ-

সংগঠন ও প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে আছেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ। তিনি যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কাঁথির প্রভাতকুমার কলেজের পরিচালন সমিতির সভাপতি। অভিভাবকদের একাংশের অভিযোগ, প্রভাতকুমার কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা তালিকায় কারচুপি করা হয়েছে। চিরকুট পাঠিয়ে ছাত্র ভর্তি করিয়েছেন মন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। ভর্তির জন্য টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। 

শেখ মনিউল আহমেদ নামে অপর এক অভিভাবক বলেন, কাঁথি কলেজে ছাত্র ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতিহয়েছে। মেধা তালিকা অস্বীকার করে চিরকুট লিখে ভর্তি চলছে।

কলেজে ভর্তিতে কারচুপির অভিযোগে নাম জড়ানোর পরে পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন সুপ্রকাশ গিরি। তিনি বলছেন, কয়েকজন নেতার মদত নিয়ে এইসব করছে। এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি প্রিন্সিপালকে কালকে সকাল থেকে ৭ দিন ধরে লিস্ট চাইছি যে, কারা লিস্টের বাইরে ভর্তি হয়েছে। প্রিন্সিপালকে আমি বারংবার ফোন করেছি যে, টোটাল লিস্ট আমাকে দিতে হবে, কারা পয়সা নিয়ে ভর্তি করিয়েছে। আমার কাছে বহু অভিযোগ আসছে যে, কারা পয়সা তুলেছে।

যদিও প্রভাতকুমার কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, উনি চাইলে কলেজে এসে তালিকা নিতে পারতেন। যে সিটগুলো খালি ছিল আবেদনের ভিত্তিতে ভর্তি। উনি লিস্ট পাঠিয়েছেন, ওঁর দলের ছাত্রনেতারা লিস্ট পাঠিয়েছেন। তাতে ভর্তি হয়েছে, তাতে প্রিন্সিপালের হাত নেই।

রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে চিরকুটে চাকরির অভিযোগ উঠেছিল ! এবার উঠল চিরকুটে ছাত্র ভর্তির অভিযোগ !

আরও পড়ুন ; 'ক্রোধের বশে বলেছি', রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য জের, সমালোচনার মুখে পিছু হটলেন অখিল গিরি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget