এক্সপ্লোর

Khejuri Blast : 'পুরভোটে সন্ত্রাসের জন্য বোমা তৈরি', তৃণমূল প্রধানের নাম রেখে খেজুরি বিস্ফোরণের চার্জশিট এনআইএ-র

NIA : গত মে মাসে বিশেষ আদালতে এনআইএ দাবি করেছিল, 'পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বোমা বাঁধা হচ্ছিল খেজুরিতে”। 

আবীর দত্ত, কলকাতা : ‘পুরভোটে সন্ত্রাসের জন্য তৈরি করা হচ্ছিল বোমা’। খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালতে চার্জশিট পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে এনআইএ (NIA)। তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল সহ ৩ জনের নামে চার্জশিট দাখিল করেছেন এনএনআই। চার্জশিটে নাম উল্লেখ রয়েছে রতন প্রামাণিক ও কঙ্কন করণেরও। যদিও গ্রেফতার হওয়া বাকি দুজনের নাম নেই চার্জশিটে। গত জানুয়ারি মাসে খেজুরি বিস্ফোরণকাণ্ডের (Khejuri Blast) তদন্তে নামার পর এদিনই প্রথম আদালতে চার্জশিট পেশ করে এনআইএ। ২৫০ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করেছে তারা। পাশাপাশি গোটা ঘটনার শিকড়ে পৌঁছতে আরও তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে এনআইএ-র চার্জশিটে।

খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ-র চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

আদালতে দাখিল করা ২৫০ পাতার চার্জশিটে এনআইএ-র পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, সদ্য হয়ে যাওয়া পুরভোটে সন্ত্রাসের লক্ষ্যেই বোমা তৈরি করা হচ্ছিল। সেই সময়ই বোমা ফেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যে ঘটনার তদন্তে নেমে একে একে পাঁচজনকে গ্রেফতার করেছিল এনআইএ। ওড়িশা থেকে কয়েকজন গ্রেফতার করা হয়। যার পর ট্রানজিট রিমান্ডে তাঁদের নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ৭৮ জন সাক্ষ্য-র সঙ্গে কথা বলে দীর্ঘ যে চার্জশিট পেশ করেছে এনআইএ তাতে তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল ছাড়াও রতন প্রামাণিক ও কঙ্কন করণেরও নাম রয়েছে। যদিও আরও গ্রেফতার হওয়া দু'জনের নাম নেই চার্জশিটে (Charge Sheet)।

ঠিক কী হয়েছিল

৩ জানুয়ারি জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্যার বাড়িতে বিস্ফোরণ ঘটে। খেজুরির জনকা গ্রামে বিস্ফোরণ, মৃত্যু হয় ১ তৃণমূলকর্মীর। আহত হয়েছিলেন আহত ২ জন। গত মে মাসে খেজুরি বিস্ফোরণ নিয়ে বিশেষ আদালতে দাবি করেছিল এনআইএ। যেখানে তারা জানিয়েছিল, ‘তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বোমা বাঁধা হচ্ছিল খেজুরিতে। পঞ্চায়েত প্রধান সমরশঙ্কর মণ্ডলের সহযোগী রতন প্রামাণিক। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নির্দেশেই বোমা বাঁধছিলেন রতন”। 

আরও পড়ুন- বাগান থেকে জারভর্তি বোমা উদ্ধার মুর্শিদাবাদে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget