এক্সপ্লোর

Murshidabad News: বাগান থেকে জারভর্তি বোমা উদ্ধার মুর্শিদাবাদে

Bomb Retrieved From Murshidabad: বাগান থেকে উদ্ধার জারভর্তি বোমা। মুর্শিদাবাদের ঘটনা। নির্দিষ্ট করে বললে ফরাক্কার অর্জুনপুর এলাকার নৌকাঘাট সংলগ্ন একটি বাগান থেকে জারভর্তি বোমাগুলি মেলে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বাগান থেকে উদ্ধার জারভর্তি বোমা (bomb jar)। মুর্শিদাবাদের (murshidabad)ঘটনা। নির্দিষ্ট করে বললে ফরাক্কার (farakka) অর্জুনপুর এলাকার নৌকাঘাট সংলগ্ন একটি বাগান থেকে জারভর্তি বোমাগুলি মেলে। পুলিশ জানিয়েছে, বাগানটি ইয়াকুব খান নামে এক ব্যক্তির।

কী ভাবে খোঁজ?

গোপন সূত্রে খবর পেয়ে ইয়াকুব খানের ওই বাগানে পৌঁছয় ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। সঙ্গে ছিল বিশাল বাহিনী। তল্লাশি করে জারভর্তি বোমা মেলে। সেগুলি নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডকে খবর দেয় পুলিশ। কিন্তু কে কেন বোমাগুলি রেখেছিল সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতার দাবি, ইয়াকুব একজন সিপিএম কর্মী। সামনে পঞ্চায়েত ভোট। সেটা মাথায় রেখেই এলাকায় অশান্তি ছড়াতে বোমাগুলি মজুত করেছিলেন ইয়াকুব, অভিযোগ তৃণমূলের। সিপিএমের ফরাকা ব্লক উত্তর  এরিয়া কমিটির সম্পাদক দিলীপ মিশ্র কোনও অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, ইয়াকুব মোটেও সিপিএম কর্মী নন। দিলীপের কথায়, ওই সব 'সমাজবিরোধী' তৃণমূল-ঘনিষ্ঠ। পুরোটাই মিথ্যা ফাঁসানোর চেষ্টা, বলছে সিপিএম।

বোমার তাণ্ডব বার বার...

চলতি মাসের গোড়াতেই বোমা বিস্ফোরণের ঘটনা শোনা গিয়েছিল মুর্শিদাবাদে। ডোমকলের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গভীর রাতে পাটখেতে বসে বোমা বাঁধছিল দুই দুষ্কৃতী। তখনই ফেটে যায় সেটি। মৃত্যু হয় এক জনের। আর এক জনের দুটি হাতই উড়ে যায়। পুর এলাকার মধ্যে এমন ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। ঘটনা হল এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে নতুন নয়। জেলার নানা প্রান্তে প্রায়ই এমন কিছু ঘটতে শোনা যায়। কখনও বোমা উদ্ধার, কখনও বিস্ফোরণ কখনও আবার মারপিটের কারণে বার বার শিরোনামে আসে মুর্শিদাবাদ। তা হলে কি যথেষ্ট সচেতন নয় প্রশাসন? প্রশ্ন উঠছেই। 

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget