এক্সপ্লোর

Purba Medinipur News: জরিমানার নামে যখন তখন টাকা আদায়! রেল পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে হকার ইউনিয়ন, ধুন্ধুমার মেচেদায়

Hawkers Union: এ দিন রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করে মেচেদায় তাদের থানা ঘেরাও করেন হকার ইউনিয়নের সদস্যরা।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: জরিমানার নামে যখন তখন মোটা টাকা আদায়ের অভিযোগ। তাকে ঘিরে ধুন্ধুমার বাধল মেচেদা রেল স্টেশনে। রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে নামল হকার ইউনিয়ন। তাদের হটাতে লাঠিচার্জ করল রেল পুলিশ (GRP)। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। 

হকার এবং রেল পুলিশের মধ্যে ধুন্ধুমার মেচেদায়

দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মেচেদা রেল স্টেশনের (Mecheda Railway Station) ঘটনা। হকারদের (Hawkers Union) উপর যখন তখন কেস দিয়ে, জরিমানার নামে মোটা টাকা আদায়ের অভিযোগ রেল পুলিশের বিরুদ্ধে। সেই নিয়ে বুধবার প্ল্যাটফর্ম চত্বরে বিক্ষোভে শামিল হন হাওড়া-পাঁশকুড়া হকার ইউনিয়নের সদস্যরা। 

এ দিন রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করে মেচেদায় তাদের থানা ঘেরাও করেন হকার ইউনিয়নের সদস্যরা। তার জেরে দীর্ঘ ক্ষণ উত্তপ্ত ছিল স্টেশন চত্বর। ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। তাতে প্রথমে আলাপ-আলোচমার মাধ্যমে, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ তুলতে সচেষ্ট হয় রেল পুলিশ। দীর্ঘ ক্ষণ সেই চেষ্টা চলে। 

আরও পড়ুন: Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়

কিন্তু কথায় কাজ হয়নি। বরং রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ চলতেই থাকে। তাতেই রেল পুলিশের তরফে বিক্ষোবকারীদের উপর লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি লাঠির আঘাতে এসে পড়তে শুরু করলে বিক্ষোভকারীদের সঙ্গে ধুন্ধুমার বেধে যায় পুলিশের। তাতে পরিস্থিতি আরও তেতে ওঠে। 

রেল পুলিশের বিরুদ্ধে জরিমানার নামে টাকা আদায়ের অভিযোগ

বেশ কিছু ক্ষণ এমন চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রেল পরিষেবা চালু রাখতে হকার ইউনিয়নের সদস্য, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বেল জানা গিয়েছে রেল পুলিশ সূত্রে। তবে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রেল পুলিশের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই হকারদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget