এক্সপ্লোর

Mecheda Fire: মেচেদায় স্টেশনের কাছে ঝুপড়িতে আগুন, ঝলসে মৃত্যু বাবা ও মেয়ের

Purba Medinipur News: স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়।

বিটন চক্রবর্তী, মেচেদা: পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) মেচেদা (Mecheda News) স্টেশনের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন (Mecheda Fire) ঝলসে মৃত্যু হল বাবা ও মেয়ের। কমপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে (Fire in Slums)। ভোরবেলা একটি ঝুপড়িতে রান্না চলছিল। সেখান থেকেই আগন ছড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে রয়েছে দমকলের দু'টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

আগুনে কমপক্ষে ১৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত মেচেদায় এই ঘটনা ঘটেছে। মেচদা স্টেশন এবং রেললাইন সংলগ্ন এলাকায় একাধিক ঝুপড়ি রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে। 

স্থানীয়রা জানিয়েছেন, এ দিন ভোরে একটি ঝুপড়িতে রান্নাবান্নার কাজ শুরু করেন সেখানকার এক বাসিন্দা। খড়ের জাল দিয়ে উনুনে রান্না করছিলেন তিনি। রান্নার মাঝে একবার বাইরে বেরোন। তখনই বাইরে থেকে দেখতে পান যে, ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু ঘিঞ্জি এলাকায় ঝুপড়িগুলি মূলত দরমার বেড়া দিয়ে তৈরি। তাই আগুন ছড়াতে দেরি তো হয়ইনি, বরং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে আগুন। 

আরও পড়ুন: WB News LIVE Blog: আবাস যোজনা নিয়ে অভাব-অভিযোগ শুনতে গ্রামে কেন্দ্রীয় প্রতিনিধিরা, বেরিয়ে যেতেই হাতাহাতি তৃণমূল ও বিজেপির

আগুনের গ্রাসে এ ভাবে পর পর ১৫টি ঝুপড়ি চলে যায়। তার মধ্যেই একটিতে ছিলেন ওই বাবা ও মেয়ে। স্থানীয়দের দাবি, ভোরবেলা ঘুমিয়েছিলেন সকলে। চেঁচামেচিতে যখন ঘুম ভাঙে, আগুন অনেকটাই গ্রাস করে ফেলেছে চারিদিক। ওই ঝুপড়িতেও দাউদাউ করে আগুন জ্বলছিল। ফলে ঘুম ভেঙে বাইরে বেরোতে পারেননি বাবা ও মেয়ে। আগুনে ঝলসেই তাঁদের মৃত্যু হয়। 

দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে

এ দিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের দু'টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে কোলাঘাট থানার পুলিশও। সবদিক তদারকি করছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে, রান্নার করার সময়ই আগুন ছড়িয়ে বলে প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। তবে ভোররাতে বাবা ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget