এক্সপ্লোর

Nandigram News: নন্দীগ্রামের কলেজে পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, ABVP-TMCP ধাক্কাধাক্কি-মারপিট !

ABVP and TMCP Tussle: পাল্টা এবিভিপি-র বিরুদ্ধে বহিরাগত এনে অশান্তির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র।

বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম : নন্দীগ্রামে টিএমসিপি-এবিভিপি সংঘর্ষ । সীতানন্দ কলেজে এবিভিপি-র পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এনিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি সবই চলে। টিএমসিপি সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা এবিভিপি-র বিরুদ্ধে বহিরাগত এনে অশান্তির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র।

ঘটনা একনজরে-

এবিভিপির একটি দল নন্দীগ্রামের সীতানন্দ কলেজে একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন দিতে যায়। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ডেপুটেশন দিয়ে তারা বেরিয়ে আসে। এরপর কলেজের বিভিন্ন জায়গায় তারা পতাকা টাঙাতে যায়। অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের সঙ্গে প্রথমে তাদের বচসা বাধে। বচসা থেকে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি, এমনকী মারপিট পর্যন্ত হয়। 

কলেজে দীর্ঘদিন ধরে ভোট হয়নি। এই পরিস্থিতিতে এবিভিপি-র অভিযোগ, তাহলে কলেজে টিএমসিপি ছাত্র ইউনিয়ন কী করে থাকে ? টিএমসিপি যদি থাকে তাহলে তাদেরও ইউনিট খুলতে দিতে হবে। মূলত তাদের এই দাবি। সেই দাবির পাল্টা দাবিকে কেন্দ্র করেই মূলত আজ গন্ডগোলের সূত্রপাত। মূলত কলেজে দখলদারি কাদের থাকবে তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। 

ঘটনা প্রসঙ্গে নন্দীগ্রাম নগর ইউনিটের ABVP-র সভাপতি শৌভিক জানা বলেন, 'আমরা আজ ডেপুটেশন দিই। তারপর তৃণমূলের ছেলেরা কটূক্তি করে। ছাত্র সংসদ নির্বাচন হয় না, তাহলে ওরা কি করে কলেজ দখল করে আছে। বহিরাগতদের নিয়ে এসে এসব করেছে।'

অন্যদিকে,  নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ইউনিটের TMCP সভাপতি সুমিত মণ্ডল বলেন, 'গণতান্ত্রিকভাবে কলেজে যে কেউ রাজনীতি করতে পারে। এবিভিপি দলটা আছে কিনা তার নেই ঠিক। ওরাই বহিরাগত নিয়ে এসে গুন্ডামি করছে।'

কলেজে ভর্তিতে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল-

এদিকে ভাবনার এক দশক পর, অবশেষে কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ে ভর্তিতে পথ চলা শুরু হল কেন্দ্রীয় অনলাইন পোর্টালের। কলেজে ছাত্র সংসদের দাদাগিরি থেকে টাকার বিনিময়ে ভর্তির ভূরি ভূরি অভিযোগ। শিক্ষাবিদদের একাংশ বারবার বলেছেন, পড়ুয়ার স্বশরীরে ক্য়াম্পাস এড়িয়ে কেন্দ্রীয় ভাবে অনলাইন প্রক্রিয়াই এই রোগের অন্যতম ওষুধ। শুরু করব বলেও, একাধিকবার হোঁচট খেয়ে অবশেষে বুধবার স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘোষণা করল রাজ্য় সরকার। রাজ্যে কলেজে ভর্তির জন্য উদ্বোধন করা হল কেন্দ্রীয় পোর্টাল। ২৪ জুন থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ আসনে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। সর্বাধিক ২৫টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget