এক্সপ্লোর

Purba Medinipur News: খেজুরির বিস্ফোরণে ওড়িশা থেকে পাকড়াও আরও এক

Purba Medinipur Upate:এই নিয়ে খেজুরি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল চার। সূত্রের খবর, ভুবনেশ্বর থেকে ধৃতকে ট্রানজিট রিমান্ডে সোমবার আনা হবে কলকাতায়।

আবির দত্ত ও ঋত্বিক প্রধান, কলকাতা ও পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের খেজুরির বিস্ফোরণকাণ্ডে এনআইএ-র জালে আরও একজন। ভুবনেশ্বর থেকে একজনকে গ্রেফতার করল এনআইএ (NIA)।  ওড়িশা (Odisa) থেকে যাকে গ্রেফতার করা হয়েছে, তাঁর নাম রতন প্রামাণিক। এনআইএ-র দাবি ঘটনার সময় বোম বানাচ্ছিলেন রতন। এই নিয়ে খেজুরি বিস্ফোরণকাণ্ডে (Khejuri Blast) গ্রেফতারির সংখ্যা বেড়ে হল চার। সূত্রের খবর, ভুবনেশ্বর (Bhuwaneswar) থেকে ধৃতকে ট্রানজিট রিমান্ডে (Transit Remand) সোমবার আনা হবে কলকাতায়। 

কোন ঘটনায় গ্রেফতার: 
৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের খেজুরি কেঁপে উঠেছিল বিস্ফোরণ। খেজুরির জনকা গ্রামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা ফেটে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। ওই ঘটনায় তদন্ত যায় এনআইএ-র হাতে। সম্প্রতি তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ৩ জনকে গ্রেফতার করে এনআইএ (NIA)। আদালতে এনআইএ-র তরফে দাবি করা হয়েছিল পুরভোটের আগে মানুষকে ভয় দেখাতে, খেজুরিতে বোমা মজুত করা হয়েছিল। এনআইএ সূত্রে খবর, প্রায় একসপ্তাহ ধরে খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে বোমা তৈরি হচ্ছিল। ঘরের মধ্যে মজুত ছিল আরও বোমা। তৃণমূল প্রধান সমরশঙ্কর মণ্ডল, দুই তৃণমূল কর্মী শেখ আরিফুল্লা ও শাহিদুল আলি বোমা মজুতের কথা জানতেন বলে এনআইএ-র দাবি। কে, কী কারণে বোমা বানাতে নির্দেশ দিয়েছিল, তার খোঁজ করছে এনআইএ। ৩ জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি গ্রামে তৃণমূল সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন ৭ জন। 

সূত্রের দাবি:
ঘটনার দিন বোমা বাঁধছিলেন রতন প্রামাণিক। তিনি তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ। ঘটনার আগে ও পরে প্রধানের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য মিলেছে। সেই রতন প্রামাণিককেই গ্রেফতার করেছে এনআইএ (NIA)।

তৃণমূলের দাবি:
তৃণমূলের দাবি, দলের কাউকে গ্রেফতার (Arrest) করা হয়নি। খেজুরির তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক পার্থপ্রতিম দাস বলেন,  'আমাদের কাছে কোনও তথ্য নেই। লোকাল এরিয়ায় যাদেরকে ডাকা হয়েছিল তাদের কাউকে গ্রেফতার করা হয়নি।'

আরও পড়ুন: টাকার বান্ডিল ধরিয়ে হাসিল গায়ের গয়না, মহিলাদের বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget