এক্সপ্লোর

Mahishadal palace: ভেঙে পড়ল 'হেরিটেজ' তকমা পাওয়া মহিষাদল রাজবাড়ির একাংশ

গতকাল রাতে মহিষাদল রাজবাড়ির পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভেঙে পড়ল হেরিটেজ বিল্ডিংয়ের একাংশ। গতকাল রাতে মহিষাদল রাজবাড়ির পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। রাজবাড়ি সূত্রে খবর, বছর ছয়েক আগে পুরনো রাজবাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। বছর চারেক আগে শুরু হয় সংস্কার। লোহার খাঁচা ও টিন ঘিরে ফেলা হয় পুরনো রাজবাড়ি। এরপর সংস্কারের কাজ থমকে যায় বলে অভিযোগ। 

কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই হেরিটেজ বিল্ডিংয়ের একাংশ গতকাল ভেঙে পড়ে বলে দাবি রাজবাড়ির সদস্যদের। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে, সকালে জল আনতে গিয়ে পাঁচিল ধসে জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সালকিয়ায়। সকাল সাড়ে ৬টা নাগাদ রাস্তার কল থেকে জল আনতে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি। পাশেই পুরনো বাড়ি ভেঙে প্রোমোটিং চলছে। রাস্তার ওপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পাঁচিল। ধ্বংসস্তূপে আটকে পড়েন ওই ব্যক্তি। ঘণ্টাচারেকের চেষ্টায় পুলিশ ও দমকল তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। টানা বৃষ্টির জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

আরও পড়ুন, ঘুড়ি ওড়ানো নিয়ে বিবাদ! বাবা-ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলার অভিযোগ মত্ত প্রতিবেশীর বিরুদ্ধে

অন্যদিকে, তালা দেওয়া বাড়ির ভেতর থেকে উদ্ধার হল মাঝ বয়সী এক ব্যক্তির পচন ধরা ঝুলন্ত দেহ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার খামার শিমুলিয়া গ্রামের। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৫২। তালা দেওয়া ঘরের সিঁড়ি ঘরের নালা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, দেখতে পান এলাকার মানুষ। এছাড়া দুর্গন্ধও বের হতে থাকে ওই বাড়ি দিয়ে। 

এই ঘটনার পর তাহেরপুর থানার খবর দেওয়া হলে পুলিশ শুক্রবার তালা ভেঙে সিঁড়ি ঘর থেকে পচন ধরা ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বনাবনি ছিল না অসিতের। প্রায় তিন মাস আগে স্ত্রী নিখোঁজ হয়ে যান। শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী অসিত সরকার। তাদের দুটি ছেলে রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget