এক্সপ্লোর

Purba Medinipur: ২০ হাজার টাকার বিল বাকি, অন্ধকারে স্কুল পরিদর্শকের অফিস

Purba Medinipur News: এসআই অফিসের কর্মীদের দাবি, আসছে না সরকারি বরাদ্দ, তাই বিল বাকি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২০ হাজার টাকা বিল বাকি। বিদ্যুৎ দফতর লাইন কেটে দেওয়াও ২ সপ্তাহের বেশি সময় ধরে অন্ধকারে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস। বিদ্যুৎ দফতরের দাবি, ৬ মাস ধরে বিল বাকি থাকায় লাইন কেটে দেওয়া হয়েছে। এসআই অফিসের কর্মীদের দাবি, আসছে না সরকারি বরাদ্দ, তাই বিল বাকি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

বন্ধ পড়ে রয়েছে কম্পিউটার, কারণ বিদ্যুৎহীন হয়ে রয়েছে মহিষাদলের স্কুল পরিদর্শকের অফিস। গুরুত্বপূর্ণ কাজ সারতে হচ্ছে, মোবাইল ফোনের আলো জ্বেলে।  বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দফতর। ২ সপ্তাহের বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় কাজ চলছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ওয়েস্ট সার্কলের সাব ইন্সপেক্টর অফ স্কুলস বা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস। স্কুল ইন্সপেক্টরের অফিস সূত্রে খবর, ৬ মাস ধরে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার টাকা। সরকারি বরাদ্দ না আসায় বিল মেটানো যায়নি বলে জানিয়েছেন, অফিসের কর্মীরা। 

কী অভিযোগ:
মহিষাদল পশ্চিম চক্র, অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসের করণিক দিলীপ আদক বলেন, 'বিদ্যুৎ না থাকায় অফিসের কর্মী-আধিকারিকদের পানীয় জল ও শৌচাগারের জল সরবরাহের জন্য সাব-মার্সিবল পাম্পও চালাতে পারছি না। কম্পিউটার চালানো যাচ্ছে না, সরকারি টাকা আসছে না।'

কেন এমন ঘটনা? 
নন্দকুমারের বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার কোহিনুর আলি বলেন, 'দীর্ঘদিন বিদ্যুতের বিল বকেয়া রাখাতেই এই সিদ্ধান্ত। ২৮ নভেম্বর থেকে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।' প্রশাসন সূত্রে খবর, এই অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে ৮০ থেকে ১০০টি প্রাথমিক স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম চলে। এছাড়াও নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন অফিসের কর্মীরা। এই পরিস্থিতিতে, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বিডিও। এই সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন নন্দকুমারের বিডিও সানু বক্সী।

স্কুল পরিদর্শকের অফিস বিদ্যুৎহীন থাকার ঘটনায় তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস বলেন, 'এই সরকার মেলা খেলায় দান ক্ষয়রাতি করতে ব্যস্ত, আর শিক্ষা দফতরকে অন্ধকারে রেখেছে।' মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, 'সরকারের আমলে শিক্ষকরা সময়মত বেতন পায়। এটাই এই সরকারের সাফল্য।'

আরও পড়ুন: অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি? আজ রায় দিতে পারে আদালত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget