এক্সপ্লোর

Municipal Election 2022: রাত পোহালেই পুরভোট, কড়া পাহারায় মুড়েছে তমলুক

Municipal Election 2022: পুরভোটের আগে রাস্তায় পুলিশ। তমলুক পুর এলাকার রাস্তায় কড়া নজরদারি। শনিবার রাতেও নানা এলাকায় টহলদারি করেছে পুলিশবাহিনী। বিভিন্ন জায়গায় জমায়েতও হঠিয়ে দেওয়া হয়। 

বিটন চক্রবর্তী, তমলুক: রাত পোহালেই পুরনির্বাচনের ভোট। তার আগে প্রচারপর্ব ঘিরে বারবার উত্তপ্ত হয়েছে তমলুক। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা। প্রচার শেষের সময় পেরিয়ে যাওয়ার পরেই তাই রাস্তায় নেমেছে পুলিশ। শুক্রবার রাত থেকেই তমলুক পুর এলাকার রাস্তায় টহল শুরু করেছে রাজ্য পুলিশ। শনিবার রাতেও নানা এলাকায় টহলদারি করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় জমায়েতও হঠিয়ে দেওয়া হয়। 

বিরোধী শিবিরের দাবি, পুরভোটের দিন তমলুকে বাইরে থেকে দুষ্কৃতী আনতে পারে শাসক দল তৃণমূল। ভোটের সময় দিনভর ঝামেলা করতে পারে শাসক দল, আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। এই আশঙ্কায় মহকুমা শাসককে চিঠিও পাঠানো হয়েছে বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে। বিজেপির অভিযোগ, তমলুক পুর এলাকার একাধিক হোটেল, গেস্টহাউস এবং নার্সিংহোমগুলিতে বহিরাগতদের এনে জড়ো করেছে তৃণমূল। বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছি। ভোটের দিন তৃণমূল ঝামেলা করতে পারে বলে আমাদের আশঙ্কা রয়েছে।' 

যদিও বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা অভিযোগ, ঝামেলা তৈরি করবে পদ্মশিবিরই। বিজেপি নিজেদের জেলা অফিস প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলেছে বলে দাবি তৃণমূলের।  তমলুকের বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, 'সব মিথ্যে অভিযোগ। বিজেপির জেলা অফিসগুলি ঢেকে দেওয়া হয়েছে কেন? সেটা খোঁজ করা হোক।'      
জেলাশাসক পূর্নেন্দু মাজি জানিয়েছেন, ভোট নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তমলুক শহরের বিভিন্ন গেস্টহাউসগুলিতে তল্লাশি চালানো হয়েছে। কড়া নজরদারিও চলছে। রবিবার শান্তিতে পুরভোট প্রক্রিয়া মেটাতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।

আরও পড়ুন: বিজেপি-র কার্যালয়ের বাইরে বোমা রাখার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল, উত্তেজনা বর্ধমানে

আরও পড়ুন: ভোটের ২৪ ঘণ্টা আগেও বহিরাগত ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের এগরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget