এক্সপ্লোর

East Midnapore: ভোটের ২৪ ঘণ্টা আগেও বহিরাগত ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের এগরা

East Midnapore: অন্যদিকে, এগরা পুরসভার একটি ওয়ার্ডে সময়সীমা ফুরনোর পরেও গভীর রাতে প্রচার ও টাকা বিলির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়েও শুরু হয়েছে দু’পক্ষের দোষারোপ।

ঋত্বিক প্রধান, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: কাল রাজ্যের একশো আটটি পুরসভায় ভোট। তার আগে বহিরাগত ইস্যুতে সরগরম পূর্ব মেদিনীপুরের তমলুক। একে অপরকে দুষে বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। অন্যদিকে, এগরা পুরসভার একটি ওয়ার্ডে সময়সীমা ফুরনোর পরেও গভীর রাতে প্রচার ও টাকা বিলির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তা নিয়েও শুরু হয়েছে দু’পক্ষের দোষারোপ।

 পুরভোটের মুখে তেতে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে এগরার ১৩ নম্বর ওয়ার্ডে গভীর রাতে এই গাড়িটিকে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের একাংশের। গাড়ির সামনে উইন্ডস্ক্রিনে বোর্ডে লেখা, পূর্ত কর্মাধ্যক্ষ, পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি। গাড়ির সামনে বনেটে লাগানো মুখ্যমন্ত্রীর স্টিকার। 


স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের মুখে খবর পেয়ে গাড়িটিকে ঘিরে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ রাহেদ আলি। তাঁকে ঘিরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে থাকা এক ব্যক্তির তল্লাশিও নেওয়া হয়। বহু বাকবিতণ্ডার পর এলাকা ছাড়েন তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ ও তাঁর সঙ্গী।  

বিজেপির অভিযোগ, বাইক বাহিনী সঙ্গে নিয়ে ১৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের হুমকি দিচ্ছিলেন তৃণমূলের ওই পূর্ত কর্মাধ্যক্ষ। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির জেলা সম্পাদক তাপস কুমার দলুই বলেন, ''রাত একটার পরে তৃণমূলের জেহাদি বাহিনী নিয়ে ভোটারদের ধমকানি চমকানি দিচ্ছিলেন। গাড়ির ভিতরে মদরে বোতল, মদের পেটি। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।''

কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বলেন, ''আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন কর্মাধ্যক্ষ। সেখানে ঘুমোচ্ছিলেন। মাঝরাতে বিজেপি সেখানে গিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করে। পরবর্তীকালে পুলিশ যায়। খতিয়ে দেখে। কিছুই পায়নি।''

এগরায় যখন এই ছবি, তখন শুক্রবার রাতে তমলুক পুরসভার ২০টি ওয়ার্ডে পুলিশকে টহল দিতে দেখা গিয়েছে। প্রশাসনের এই আশ্বাসের মধ্যেই বহিরাগত ইস্যুতে একে অপরকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল ও বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, এলাকার গেস্ট হাউস ও নার্সিংহোমগুলিতে বহিরাগতদের জড়ো করেছে তৃণমূল। 

পুরভোটে গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করে মহকুমাশাসককে চিঠি দিয়েছে বিজেপি।  বিজেপি কেন জেলা পার্টি অফিস প্লাস্টিক দিয়ে ঘিরে রেখেছে, এই প্রশ্ন তুলে ভোট সন্ত্রাস ইস্যুতে পাল্টা বিঁধেছে তৃণমূল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
News Live : অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget