এক্সপ্লোর

Purba Medinipur : শুভেন্দুর বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি ভূপতিনগরে

Tension around Suvendu Adhikari's rally : বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এদিন ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়

ভূপতিনগর : পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভূপতিনগর থানার সামনে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার। দফায় দফায় গন্ডগোল। এদিন খেজুরি থেকে ভূপতিনগর থানার দিকে যাওয়ার সময় বিজেপি কর্মীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এরপর শুভেন্দু অধিকারীর বক্তৃতা চলাকালীন নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তাঁরা। ঘণ্টা দুয়েক ধরে চলে টানাপোড়েন। শুভেন্দু অধিকারীর কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও রাতে বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে এদিন ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির দাবি, কর্মসূচি বানচাল করতেই তাদের কর্মীদের গাড়ি আটকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, নিজেরা গন্ডগোল তৈরি করে রাজনীতি টেনে আনার চেষ্টা করছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন ; "নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি ?" আলোকরানির-নাগরিকত্ব ইস্যুতে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর

এদিকে বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকায়, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নির্বাচনী পিটিশন খারিজের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা ট্যুইটে লিখেছেন, তৃণমূল কংগ্রেস সংবিধানের  ২৯-এ ধারার ৫ নম্বর উপ ধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইনের বিধি লঙ্ঘন করেছে। একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী তারা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি নষ্টের চেষ্টা করেছে। এ ধরনের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কী বাতিল করা উচিত নয়? বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের বাংলাদেশ-নাগরিকত্ব নিয়ে ট্যুইটে তৃণমূলকে খোঁচা শুভেন্দু অধিকারীর। 

পাল্টা ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। ট্যুইটে তিনি লিখেছেন, শুভেন্দুবাবু, এই আলোরানি সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বীজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল। আপনাদের দলীয় প্রতীকে তিনি ১১% ভোটও দিয়েছিলেন। তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন নাকি নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Annapurna Yojana: অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
অনেকের অভিযোগ নাম নেই অন্নপূর্ণার তালিকায়, যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৭ তারিখ থেকে মিলবে টাকা
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget