এক্সপ্লোর

Debangshu attacks Suvendu : "নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি ?" আলোকরানির-নাগরিকত্ব ইস্যুতে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর

Alokrani Sarkar's citizenship issue : বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে।

কলকাতা : বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের বাংলাদেশ-নাগরিকত্ব ইস্যুতে তৃণমূলকে ট্যুইটারে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পাল্টা তাঁকে জবাব দিলেন দেবাংশু ভট্টাচার্য। "শুভেন্দুবাবু, এই আলোরানি সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বীজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল।" ট্যুইটারে ঠিক এই ভাষাতেই বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা করলেন  তৃণমূল মুখপাত্র ।

শুভেন্দু বাবু, এই আলোরানী সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বিজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল। আপনাদের দলীয় প্রতীকে তিনি ১১% শতাংশ ভোটও দিয়েছিলেন! তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন? নাকি নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাঁতকপাটি?

— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) May 21, 2022

">

উত্তর ২৪ পরগনার বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। আলোরানি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না বলে পর্যবেক্ষণ আদালতের। গত বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন আলোরানি সরকার। কিন্তু, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে পরাজিত হন তিনি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের। তাই নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না তিনি। এই অবস্থায় তৃণমূল নেত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে, জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। তবে নিজেকে এদেশের নাগরিক দাবি করে, এ বিষয়ে ডিভিশন বেঞ্চে যাবেন বলে জানিয়েছেন আলোরানি সরকার।

বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকায়, বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের নির্বাচনী পিটিশন খারিজের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ট্যুইটারে লিখেছেন, তৃণমূল কংগ্রেস সংবিধানের  ২৯-এ ধারার ৫ নম্বর উপ ধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইনের বিধি লঙ্ঘন করেছে। একজন বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী তারা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি নষ্টের চেষ্টা করেছে। এ ধরনের রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন কি বাতিল করা উচিত নয় ? বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থী আলোরানি সরকারের বাংলাদেশ-নাগরিকত্ব ইস্যুতে ট্যুইটে এভাবেই তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী।

তার জবাবে পাল্টা ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। ট্যুইটে তিনি লিখেছেন, শুভেন্দুবাবু, এই আলোরানি সরকারকেই তো আপনার দল ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার বীজপুর কেন্দ্রে প্রার্থী করেছিল। আপনাদের দলীয় প্রতীকে তিনি ১১% ভোটও দিয়েছিলেন। তখন তাঁর নাগরিকত্ব যাচাই করা হয়নি কেন নাকি নিজের বেলায় আঁটিশুঁটি, পরের বেলায় দাঁতকপাটি।

সেরা শিরোনাম

Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget