এক্সপ্লোর

TMC : নন্দীগ্রামে তৃণমূলে 'মতভেদ', দাউদপুরের হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ধুন্ধুমার

Nandigram : মাত্র ৬টি আসন, তাও আবার একটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। সেখানেও ধুন্ধুমার!

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : নন্দীগ্রামের (Nandigram) দাউদপুরের হাই মাদ্রাসার পরিচালন সমিতির দখল নিল তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যানের অনুগামীরা। মনোনয়ন থেকে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তাই দেখা গেল বিজয়োল্লাসেও। তৃণমূলের (TMC) ২ গোষ্ঠীর মতবিরোধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি (BJP)।

মাত্র ৬টি আসন, তাও আবার একটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচন। সিপিএম- (CPM) প্রার্থী দিলেও, তৃণমূলের লড়াই ছিল মূলত দলেরই অপর পক্ষের সঙ্গে। সেই নির্বাচন ঘিরেও ধুন্ধুমারকাণ্ড বাধে রবিবার সকালে! সন্ধেয় ফলাফলের উচ্ছ্বাসেও প্রকট হল মত বিরোধ। নন্দীগ্রামের দাউদপুরের গুমগড় হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন। 

কোথায় বিরোধ

বেশ কয়েকদিন ধরে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া, নন্দীগ্রামের ব্লক সভাপতি স্বদেশ দাস ও জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। ৬টি আসনে পৃথকভাবে মনোনয়ন জমা দেন তৃণমূলের দুই গোষ্ঠী। রবিবার সন্ধেয় ফলাফলে দেখা যায়, জয়ী হয়েছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযূষ ভুঁইয়ার অনুগামীরা। অভিযোগ, এরপরই নন্দীগ্রামের ব্লক সভাপতি স্বদেশ দাস ও জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের অনুগামীদের দিকে তেড়ে যান তাঁরা। শুরু হয় ধাক্কাধাক্কি!

আগেও মতভেদ এসেছে প্রকাশ্যে। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের সহ সভাপতি এবং নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল নেতা শেফ সুফিয়ান বলেছিলেন, 'ওঁকে মানার কোনও জায়গা নেই। দলকে জানিয়েছি, দলকে বলেছি, দল জানে। নিশ্চিত তার ব্যবস্থা নেবে।' এই দাবিকে পাল্টা কটাক্ষ করেছিলেনন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া।

অভিযোগ-পাল্টা অভিযোগ

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পীযূষ ভুঁইয়ার অভিযোগ, 'যারা আমাদের মতে বিরুদ্ধে গেছে, বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছিল বলে মানুষ বিশ্বাস করেনি'। এনিয়ে, শেখ সুফিয়ান ও স্বদেশ দাস মুখ খুলতে চাননি। যদিও নন্দীগ্রাম (১) তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সানোয়ার হোসেন বলেছেন, 'যাঁরা জয়ী ধন্যবাদ। পীযূষ নিজেই বিধানসভা ভোটে বিজেপির হয়ে কাজ করছেন।'

জয়ের পর বর্ণাঢ্য বিজয় মিছিল করেন জেলা তৃণমূলের চেয়ারম্যান পীযূষ ভুঁইয়ার অনুগামীরা। আর তৃণমূলের এই প্রকাশ্য মতবিরোধ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, 'তৃণমূল কাটমানির দল। পঞ্চায়েত মানুষ বিশ্বাস করবে না।'

আরও পড়ুন- 'এখনও আছিস? কত পেয়েছিস? টিপন্নি বন্ধুদের' দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্ফোরক জহর সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget